ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সেমিফাইনালে যেতে পাকিস্তানের সামনে এখন শুধুই কঠিন সমীকরণ
বিশ্বকাপে থাকতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের। কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে পাকিস্তান এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করেছে। সপ্তম রাউন্ডের ম্যাচ নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের ঘরে ফিরে যাওয়ায় সেমিফাইনালে পাকিস্তানের পথ কিছুটা হলেও পরিষ্কার হয়েছে।
কিন্তু এবারের বিশ্বকাপে পাকিস্তানের এমন জয়ও তাদের পুরোপুরি নিরাপদ রাখতে পারবে না পয়েন্ট তালিকায়। বিশ্বকাপের বাকি দুই ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিশ্চিত নয়। সেজন্য আপনাকে দেখতে হবে অন্য দলগুলোকে হারানোর দিকে। এই সমীকরণগুলো মিলে গেলে, শুধুমাত্র সেরা চারেই দেখতে পাবেন ৯২তম বিশ্বকাপের বিজয়ী দল পাকিস্তান।
বাংলাদেশকে হারানোর পরে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬। নেট রানরেট -০.০২৪। পাকিস্তানের বাকি দুই ম্যাচ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচ জিতলে সর্বোচ্চ ১০ পয়েন্টে যেতে পারবেন বাবরেরা।
পাকিস্তানের উপরে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত ও দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে। তাদের টপকে যাওয়া সম্ভব না বাবর আজমদের জন্য। তাই পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি দলকে হারতে হবে। পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা বাকি। তাই তারা হারলেই বেশি সুবিধা বাবরদের।
কিন্তু ওপরের দিকে থাকা এই দুই দলকে বাদ দিলেও নিশ্চিন্ত না পাকিস্তান। আফগানিস্তান ও শ্রীলঙ্কারও সম্ভাবনা আছে সেমিফাইনালের। তাই তাদেরও অন্তত দুই ম্যাচ হারতে হবে। তাহলেই কেবল বিশ্বকাপের সেমিফাইনালে যাবে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)