ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন আয়ারল্যান্ড
বর্তমানে আয়ারল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচিতে নতুন উদ্যোগ নিয়েছে। সাদা বলে আয়ারল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হয়েছেন পল স্টার্লিং। এছাড়াও, অ্যান্ড্রু বালবির্নি রেড-বল ফরম্যাটে অর্থাৎ শুধুমাত্র টেস্ট ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
আয়ারল্যান্ড ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় বালবির্নি অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেন। এরপর গত জুলাইয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অন্তর্বর্তীকালীন অধিনায়কত্ব দেওয়া হয় স্টার্লিংকে। এবার সেই দায়িত্বটা পাকাপাকিভাবে আদায় করলেন এই ব্যাটসম্যান।
আয়ারল্যান্ডের ক্রিকেটে বেশ পরিচিত মুখ ৩৩ বছর বয়সী স্টার্লিং। ২০২১ সালে আয়ারল্যান্ডের দশকসেরা ক্রিকেটারের খেতাবও জেতেন তিনি। সেই বছরে বিশ্বে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান করা ক্রিকেটারও ছিলেন তিনি। ২০২১ সালে ৫৪.২৩ গড়ে ৭০৫ রান করেন এই ওপেনিং ব্যাটার।
অধিনায়কের দায়িত্ব পেয়ে বেশ খুশি স্টার্লিং জানান, ‘আমি এই দায়িত্ব পেয়ে বেশ সম্মানিত। এই দায়িত্ব গ্রহণ করতে এবং সামনের চ্যালেঞ্জগুলো নিতে আমি বেশ মুখিয়ে আছি। আমি এই ফরম্যাটকে অনেক ভালোবাসি এবং আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটের একদম সর্বোচ্চ চূড়া এটি। এই কারণেই আমি অধিনায়কের দায়িত্বটি গ্রহণ করেছি।’
আয়ারল্যান্ডের হয়ে দুইটি বিশ্বকাপ খেলে ফেলেছেন স্টার্লিং। চলমান ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব টপকাতে ব্যর্থ হয়েছে আইরিশরা। যার ফলে এবারের বিশ্বকাপে নেই তারা। একই কারণে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা যাবে না তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)