ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

‘খারাপ তো লাগবেই, শুধু আমাদের না, আপনাদেরও খারাপ লাগবে’

২০২৩ নভেম্বর ০১ ১০:৪৯:৩৮

‘খারাপ তো লাগবেই, শুধু আমাদের না, আপনাদেরও খারাপ লাগবে’

এক সময় বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে নিজেদের সবচেয়ে শক্তিশালী দল বলে মনে করত। কিন্তু এখন সেসব অতীত। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স আইসিসির সদস্য নেদারল্যান্ডসের চেয়েও খারাপ সাম্প্রতিক। তাই ডাচদের পেছনে পয়েন্ট টেবিলে শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হেরেছে তারা। এদিকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও শঙ্কা রয়েছে এখন।

বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (স্বাগতিক পাকিস্তানসহ) খেলবে। বাংলাদেশ আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করতে না পারলে ক্রিকেটারদের জন্য কতটা বিব্রতকর হবে?

মঙ্গলবার (৩১ অক্টোবর) ম্যাচের পর এমনই একটা প্রশ্ন ছিল অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে। উত্তর দিতে গিয়ে মজার ছলেই তিনি বললেন, ‘খারাপ তো লাগবেই। শুধু আমাদের না, আপনাদেরও খারাপ লাগবে। কেননা আপনারাও তো তখন যেতে পারবেন না।’

মিরাজের এমন উত্তরে হাসির রোল পরে যায় ইডেনের মিডিয়া হলে। দু’বছর পর পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে খেলার যোগ্যতার মাপকাঠিও এরই মধ্যে জানিয়ে দিয়েছে আইসিসি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ