ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাবরের মেসেজ ফাঁস, ক্ষমা চাইলেন সঞ্চালক
মাঠে খারাপ পারফরম্যান্স, মাঠের বাইরেও অপ্রফেশনাল আচরণে বিপর্যস্ত পাকিস্তান ক্রিকেট। খোদ পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের আচরণের তীব্র সমালোচনা হয়েছিল। অধিনায়ক বাবর আজমের সঙ্গে কোনো সমস্যা নেই তা প্রমাণ করতে তিনি তার গোপন বার্তা ফাঁস করেন। দেশের একজন টিভি উপস্থাপক ওয়াসিম বাদামি পিসিবি প্রধানের কাছ থেকে প্রাপ্ত স্ক্রিনশট পোস্ট করেছেন। সে কারণেই এবার ক্ষমা চাইলেন তিনি।
এর আগে পাকিস্তানের সাবেক উইকেটকিপার রশিদ লতিফ দাবি করে বলেছিলেন, অধিনায়ক বাবর পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে ভারত থেকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এমনকি ফোন না ধরায় তিনি জাকা আশরাফকে হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠান। কিন্তু বোর্ড প্রধান সেটিতেও সাড়া দেননি। তার এই মন্তব্য ঘিরেই মূলত নড়েচড়ে বসেন জাকা আশরাফ। নিজের স্বপক্ষে যুক্তি হাজির করতে তিনি বাবর ও পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসিরের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে দেন।
My humble thoughts on Babar Azam - Zaka Ashraf issue ???????????? pic.twitter.com/g7RwamSP54
— Waseem Badami (@WaseemBadami) October 29, 2023
বাবর ও সালমান নাসিরের কথোপকথনে দেখা যায়, বোর্ডের চিফ অপারেটিং অফিসার বাবরকে প্রশ্ন করছেন তিনি বোর্ডের চেয়ারম্যানকে ফোন করেছেন কিনা। জবাবে বাবর লিখেছেন, তিনি জাকা আশরাফকে ফোন করেননি। এরপর থেকে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, পিসিবি প্রধান ও টিভি সঞ্চালক পড়েছেন সবার তোপের মুখে। এরপরই সঞ্চালক ওয়াসিম সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থন করেন।
তিনি বলেন, ‘অনেক সময় আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রেও সেটাই করতে হয়েছিল। কোনো সিদ্ধান্ত ঠিক হয়। আবার কোনো সিদ্ধান্ত ভুল। তবে এক্ষেত্রে আমার সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত ছিল। এভাবে ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনা উচিত হয়নি।’
ওয়াসিম আরও বলেন, ‘অনুষ্ঠান শুরু হওয়ার ৫-৭ মিনিট আগে আমরা আশরাফের কাছে একটা ভিডিও বার্তা পাই। সেখানে উনি আমাদের সেই কথোপকথন প্রকাশ্যে আনতে বলেন। আমরা ভেবেছিলাম যে আশরাফের নির্দেশের পরে সেটা করা যায়। কিন্তু বাবরের কাছেও যে অনুমতি নিতে হবে সেটা মাথায় আসেনি। তার জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রাটা সুখকর যাচ্ছে না। অথচ প্রথম দুটি ম্যাচে তারা জয় দিয়ে শুরু করেছিল। এরপর টানা চার ম্যাচেই হেরেছে বাবরের দল। যা তাদের সেমিফাইনালে ওঠার কাজটা অনেক কঠিন করে দিয়েছে। ৬ ম্যাচে ২ জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান সাতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)