ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ দলকে নিয়ে ফেসবুকে এক হাস্যকর স্ট্যাটাস দিলেন ফজলুর রহমান
ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থতার ধারা কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ দল। টানা পাঁচটি হারের পর মঙ্গলবার (৩১ অক্টোবর) ইডেন গার্ডেনে লেটনের পাকিস্তানের মুখোমুখি হয় সাকিব আল হাসানের দল।
এদিন বাংলাদেশ দল টস জিতে ব্যাট করতে মাঠে নামলেও পুঁজি করতে পারেনি। ব্যাটসম্যানরা শুরু থেকেই ব্যর্থ হওয়ায় টাইগারদের ইনিংস শেষ হয় মাত্র ২০৪ রানে। দল আরেকটি পরাজয়ের মুখে পড়ে।
এদিকে বাংলাদেশ দলের ধারাবাহিক এই পরাজয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে সমালোচনা করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ক্রিকেট বৌদ্ধারা। দলটির পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে শুরু হয়েছে হাস্যরস। কেননা, ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ বিশ্বকাপে এখন তালিকার তলানিতে অবস্থান সাকিবদের।]

টাইগারদের দল অবস্থান করছে ৯ নম্বরে। এ দলের পরেই রয়েছে ইংল্যান্ড। আর পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে তালিকার মধ্যে দশে নিয়ে যেতে পারে বাংলাদেশ দলকে। এ নিয়ে অন্য সবার মতো রসাত্মক একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
এদিন বেলা ৩টায় ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে এ অভিনেতা লিখেছেন, ‘জীবন বাজি রেখে ছেলেগুলো ১০ নম্বর অবস্থানের জন্য খেলছে। সবাই হাত তুলে দোয়া করবেন।’
আর অভিনেতার এ ধরনের স্ট্যাটাসে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। তারাও হাস্যরসভাবে নিয়েছেন বিষয়টি। তবে কেউ প্রশ্নও করেছেন। একজন লিখেছেন, ‘ভাই আপনিও?’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)