ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটন বাংলাদেশ ক্রিকেটে আগে কখন ঘটেনি
গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ভারতের মাটিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের ৩১তম ম্যাচে আজ ৩১ অক্টোরাব) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভারতের কলকাতার ইডেন গার্ডেন নামক স্টেডিয়ামে বাংলাদেশ এবং পাকিস্তানের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সময় আড়াইটায়।
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপের যাত্রা শুরু করে এরপর টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে এসে অবস্থান করে। অন্যদিকে প্রথম দুটি ম্যাচ খুব দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপের যাত্রা শুরু করে পাকিস্তান। এরপর থেকে পাকিস্তান ক্রিকেট দল টানা ৪ ম্যাচ হেরেছে। টাই জয়ে ফেরার জন্য দুই দলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।
বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে বেশ হইচই! এরপর বাংলাদেশের বিপর্যস্ত ব্যাটিংয়ের পরও তাকে নামানো হচ্ছিল টেল-এন্ডারে। তবে সেখানে নেমেও মাহমুদউল্লাহ রিয়াদ নিজের জাত চিনিয়েছেন। তাই তো তাকে মিডল অর্ডারে নামানোর জন্য জোর দাবি তোলেন দেশ ও বাইরের ক্রিকেট সংশ্লিষ্টরাও। এরপর থেকে তার ব্যাটিং পজিশন বদল হয়েছে ঠিকই, তবে এখন পর্যন্ত ৬ ম্যাচে তার অবস্থান বদলেছে ৫ বার।
বিশ্বকাপে রিয়াদের শুরুটা হয়েছিল ৮ নম্বর ব্যাটার হিসেবে। পরের তিন ম্যাচে তিনি সাত, ছয় ও সাত নম্বরে খেলেছেন। এরপর মাঝে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে রিয়াদ একাদশে ছিলেন না। আজ (মঙ্গলবার) কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহকে পাঠানো হয়েছে পাঁচ নম্বরে। মুশফিকের পর ব্যাটিং অর্ডারে তারও উন্নতি হয়েছে। সে কারণে ব্যাট হাতে বাজে সময় কাটানো টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন পিছিয়ে গেল।
বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আজ একাদশে এক পরিবর্তন আনা হয়েছে। শেখ মেহেদির জায়গায় ফিরেছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে, তিনটি পরিবর্তন করা হয়েছে পাকিস্তান একাদশে।
এর আগে মাহমুদউল্লাহ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে ব্যাটিংয়ে নামতে হয়নি। তার আগেই জিতে যায় বাংলাদেশ, যা এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে তাদের একমাত্র জয়। তার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আট নম্বরে নেমে রিয়াদ করেন অপরাজিত ৪১ রান। এরপর ভারতের বিপক্ষে সাতে নেমে ৪৬, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়ে নেমে তিনি ১১১ রানের ইনিংস খেলেন। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ফের সাতে নামানো হয় রিয়াদকে। ডাচদের কাছে লজ্জার হারের ম্যাচটিতে তার ব্যাটে আসে ২০ রান।
টুর্নামেন্টের শুরু থেকেই ৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটারকে ব্যাটিংয়ে আরও আগে নামানোর জন্য দাবি তুলে আসছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। এর মধ্যে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের মন্তব্যটা উল্লেখযোগ্য। তিনি বলেছিলেন, ‘প্লিজ মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। মিডল অর্ডার যখন ব্যর্থ, তখন দলের সেরা ব্যাটারকে চার বা পাঁচে খেলান। টিম ম্যানেজমেন্ট কী ভাবছে জানি না। মাহমুদউল্লাহকে কেন ৭ নম্বরে নামানো হচ্ছে, কেউ এর কারণটা ব্যাখ্যা করবে আশা করি। তিন উইকেট পড়ে গেলে মাহমুদউল্লাহকে নামানো উচিত, সে একপ্রান্ত আগলে রাখবে।’
চলতি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা কার্যত শেষ। এখন তাদের সামনে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার জন্য র্যাংকিংয়ের ৮-এ থাকার লক্ষ্য। তাই বাকি তিন ম্যাচে অবশ্যই জিততে চায় সাকিবের দল। যদিও কাজটি তাদের জন্য কঠিন বলে সাকিব নিজেই জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)