ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মাঠে নেমেই অন্যতম ‘সেঞ্চুরি’ করলেন শাহিন শাহ আফ্রিদি
গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ভারতের মাটিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের ৩১তম ম্যাচে আজ ৩১ অক্টোরাব) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভারতের কলকাতার ইডেন গার্ডেন নামক স্টেডিয়ামে বাংলাদেশ এবং পাকিস্তানের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সময় আড়াইটায়।
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপের যাত্রা শুরু করে এরপর টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে এসে অবস্থান করে। অন্যদিকে প্রথম দুটি ম্যাচ খুব দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপের যাত্রা শুরু করে পাকিস্তান। এরপর থেকে পাকিস্তান ক্রিকেট দল টানা ৪ ম্যাচ হেরেছে। টাই জয়ে ফেরার জন্য দুই দলের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।
চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। টাইগার ওপেনার তানজিদ তামিমকে প্যাভিলিয়নে ফিরিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে উইকেটের সেঞ্চুরি পূরণ করেন বাঁহাতি এই পেসার। ৫১ ওয়ানডে ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে তানজিদ তামিমকে লেগবিফোর উইকেটের ফাঁদে ফেলেন শাহিন শাহ আফ্রিদি। ৫ বলে ০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
ওয়ানডে ক্রিকেট দ্রুততম ১০০ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন শাহিন আফ্রিদি। এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন নেপালের স্পিনার সন্দিপ লামিচানে। তিনি ৪২টি ম্যাচ খেলে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। ৪৪টি ম্যাচে ১০০ উইকেট শিকার করে তালিকার দুইয়ে রয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)