ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
‘ছন্নছাড়া’ বাংলাদেশ - ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান, বিশ্বকাপের প্রম বিদায়ের দ্বারপ্রান্তে
কলকাতার ইডেন গার্ডেন্সে ৩১তম ওয়ানডে বিশ্বকাপে মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে এখন পর্যন্ত একটি জয়ের বিপরীতে টানা পাঁচটি পরাজয়ের সাক্ষী বাংলাদেশ। অন্যদিকে দুই জয়ের পর টানা চার দেখেছে দ্য গ্রিন ম্যানরা। তাই এই ম্যাচে দুই দলেরই লক্ষ্য ঘুরে দাঁড়ানো।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর, বাজে পারফরমেন্সের কারণে হারের বৃত্তে বন্দি হয়ে পড়ে সাকিব আল হাসানের দল । সর্বশেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের কাছে হারসহ টানা পাঁচটিতে পরাজিত হয়েছে টাইগাররা। বাজে পারফরমেন্সের কারণে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কঠোর সমালোচনায় মেতে উঠে ক্রিকেট বিশ্ব।
বিশ্বকাপের আগ মুর্হূতে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের বিরোধের প্রভাব পড়ে বাংলাদেশ দলের ওপর। নেদারল্যান্ডসের কাছে হারের পর এমনটাই আকার ইঙ্গিতে মেনে নেন অধিনায়ক সাকিব।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আজ নিজেদের সেরাটা খেলতে পারলে বাংলাদেশের জন্য আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা যায়। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের পর পথ হারায় তারা।
বাংলাদেশের মতো হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাবর আজমের দল। ভারত-অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে টানা চার ম্যাচ হেরেছে দলটি। আফগানিস্তানের কাছে পরাজিত হয়ে বড় ধাক্কা খাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় মনোবল অনেকটাই ভেঙ্গে গেছে পাকিস্তানের।
তৃতীয়বারের মত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯৯৯ সালে বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম মোকাবেলায় ৬২ রানের জয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া সহজ হয়েছিল টাইগারদের। গত আসরে বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতে ৯৪ রানের জয়ে ১৯৯৯ বিশ্বকাপে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান।
সব মিলিয়ে ওয়ানডেতে ৩৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ মাত্র পাঁচটিতে জয় পায় এবং ৩৩টিতে হেরে যায়। ২০১৯ সালের বিশ্বকাপের পর চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে দেখা হয়েছিলো দু’দলের। ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)