ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
লঙ্কানদের হারিয়ে সেমি ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেলেন আফগানরা
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের গ্রুপ পর্বের লড়াই জমে উঠেছে। বিশ্বকাপের ৩০তম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের অবস্থাও একই। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে দুটি ম্যাচ জিতেছে। তবে নিট রানে হারের দিক থেকে লঙ্কানরা আফগানদের চেয়ে বেশি।
তাই সেমিফাইনালের দৌড়ে থাকার লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহি। আজ সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে লঙ্কানরা। চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন লাহিরু কুমারা। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন দুশ্মন্ত চামিরা। এ ছাড়া ওপেনার কুশল পেরারার বদলে ফিরেছেন দিমুথ করুনারত্নে। অন্যদিকে আফগানদের একাদশে স্পিনার নূর আহমেদের পরিবর্তে পেসার ফজল হক ফারুকি জায়গা পেয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর শ্রীলংকা ৪৯,৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেন। আফগানিস্তানের সামনে ২৪২ রানের লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে আফগানরা ৪৫,২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেন। ফলে আফগানরা ৭ উইকেটে জয় পেল।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, কাসুন রাজিথা, দুশ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।
আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক,ফজল হক ফারুকি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)