ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অস্তিত্ব টিকিয়ে রাখার লড়ইয়ে সামনে বাংলাদেশ
ভারতে চলতি বিশ্বকাপে বাংলাদেশ যেন কোনভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। নিজেদের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে হারের দাগ জেনা জেতেই আবারও মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আগামীকাল ৩১ অক্টোবার মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তবে স্বস্তিতে নেই পাকিস্তানি দলও। টানা চার পরাজয় নিয়ে বাবররে বিশ্বকাপের দ্বারপ্রান্তে। বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে ৯২ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।
ওদিকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ৮ দল নিয়ে, এটা আগেই জানিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে কিসের ভিত্তিতে নির্বাচন করা হবে এই ৮ দল, তা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল। আইসিসির এক মুখপাত্রের বরাত দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলতে পারবে, তা পরিষ্কার করেছে ইএসপিএন ক্রিকইনফো।
ক্রিকেটভিত্তিক ভারতীয় এই অনলাইন পোর্টাল বলছে—আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক হিসেবে সরাসরি খেলবে পাকিস্তান। আর চলমান বিশ্বকাপের লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা সাত দল জায়গা পাবে সেই আসরে। যদি পাকিস্তান সেরা সাতে থাকে তাহলে সবমিলিয়ে সেরা আটে থাকলেও সুযোগ মিলবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার।
এর আগে ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবার বদলে যাচ্ছে ফরম্যাট। যদিও তা নিয়ে পরিষ্কার ধারণা ছিল না দলগুলোর। হঠাৎ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ আলোচনায় আসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্যের পর। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর টাইগার অধিনায়ক জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করার জন্য শেষ তিনটি ম্যাচে ভালো খেলতে চান।
ইংল্যান্ড কোচ ম্যাথু মটসহ অনেকেরই এই প্রক্রিয়া সম্পর্কে জানা ছিল না। গতকাল (রোববার) ভারতের কাছে ১০০ রানে হেরে যাওয়া ইংল্যান্ড এখন পয়েন্ট তালিকার ১০ নম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে তার দলকে সাতের মধ্যে থাকতে হবে, এ বিষয়ে জানতেন কি না, জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ঘণ্টা দেড়েক আগে শুনেছেন।
নতুন নিয়ম অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারছে না। আইসিসি জানিয়েছে, ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের ফরম্যাটে দুই গ্রুপের শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল ও পরবর্তীতে ফাইনাল অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)