ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সম্মান দেখিয়ে বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিলেন পাকিস্তান
ভারতে চলতি বিশ্বকাপে বাংলাদেশ যেন কোনভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। নিজেদের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে হারের দাগ জেনা জেতেই আবারও মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আগামীকাল ৩১ অক্টোবার মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তবে স্বস্তিতে নেই পাকিস্তানি দলও। টানা চার পরাজয় নিয়ে বাবররে বিশ্বকাপের দ্বারপ্রান্তে। বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে ৯২ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের আগের দিন আজ (সোমবার) সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্ন কথা বলছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে। তার মুখে অবশ্য সাকিবদের জন্য সমীহই ছিল, ‘বাংলাদেশ এখানকার বাকি নয়টি কোয়ালিফাই করা দলের মতোই একটা। আমাদের তাদের হারানোর দৈব ক্ষমতা নেই। আমরা জানি, এদের ভেতর যে কোনো দলকে হারাতে গেলে ভালো খেলতে হবে। আমরা এটাও জানি, যখন একই সঙ্গে তিনটা পার্টেই ভালো খেলতে পারবো; টুর্নামেন্টের যে কোনো দলকে হারাতে পারবো।’
‘বাংলাদেশের জন্য অনেক বেশি সম্মান আছে আমাদের। তাদের দলে কোয়ালিটি ক্রিকেটার আছে। আমাদের বিশ্বাস তাদের দুর্বলতা বের করে সেটা কাজে লাগাতে পারবো, এটাও জানি তাদের শক্তির জায়গাটা কোথায়। এজন্য আমরা বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য ভালোভাবেই তৈরি। একই সঙ্গে নিজেদেরকে আয়নাতে দেখছি এটা নিশ্চিত করতে, যেন একসঙ্গে হয়ে আমরা সেরা পারফরম্যান্সটা দিতে পারি।’--যোগ করেন ব্র্যাডবার্ন।
বিশ্বকাপে শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের। প্রথম দুই ম্যাচেই পেয়েছিল জয়। পরবর্তীতে টানা ৪ পরাজয়ে পথ হারিয়ে ফেলে ম্যান ইন গ্রিনরা। মূলত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পরই এমন ভরাডুবি কি না এ নিয়ে এক প্রশ্নের জবাবে পাক কোচ বলেন, ‘উত্তর হচ্ছে একদমই প্রভাব ফেলেনি (ভারত ম্যাচ)। ওই পারফরম্যান্সটা আহমেদাবাদে ছিল যেটা আমাদের সব খেলোয়াড়ের জন্য বড় অভিজ্ঞতা ছিল। আমাদের কেউ এর আগে ওই মাঠ বা ১ লাখ ৩০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে খেলেনি। ওটা অনেক বড় ও ভালো অভিজ্ঞতা ছিল ছেলেদের জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)