ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে সম্মান করে যা বললেন পাকিস্তান
চলমান ওয়ানডে বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর থেকেই হারের ধারায় রয়েছে সাকিবের দল। এমনকি নিজেদের শেষ ম্যাচে ডাচদের বিপক্ষেও লজ্জাজনক পরাজয় বরণ করে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাপারে পাকিস্তান খুবই সতর্ক কিন্তু মাঠের পারফরম্যান্সে সময়টা ভালো যাচ্ছে না।
আজ সোমবার (৩০ অক্টোবর) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল নিয়ে কথা বলেন পাকিস্তানের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। তিনি জানান, বাংলাদেশের একাধিক মানসম্পন্ন ক্রিকেটার রয়েছে। টাইগারদের বিপক্ষে জিততে হলে ভালো খেলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের কোচ বলেন, ‘বিশ্বকাপের প্রতিটি দলই মানসম্পন্ন। আমরা জানি, বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেই জিততে হবে। ভালো খেললে যেকোনো দলকে হারাতে পারব। আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি। তাদের অনেক কোয়ালিটি ক্রিকেটার আছে। আমরা বাংলাদেশের মুখোমুখি হতে ভালোভাবে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দল সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে। এশিয়া কাপে তাদের বিরুদ্ধে খেলেছি। অতীতেও অনেক খেলেছি। ভেন্যুটা আমাদের জন্য নতুন। সেরাটা দেয়ার লক্ষ্যে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি।’
উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)