ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

শেষ হল আফগান-লঙ্কান ম্যাচের টস, জেনে নিন ফলাফল

২০২৩ অক্টোবর ৩০ ১৪:১১:১১

শেষ হল আফগান-লঙ্কান ম্যাচের টস, জেনে নিন ফলাফল

সেমিফাইনালের দৌঁড়ে এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ম্যাচের বিজয়ী দল সেমির পথে এক ধাপ এগিয়ে যাবে। সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের অধিনায়ক।

সোমবার (৩০ অক্টোবর) পুনেতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের লড়াই। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টসে।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ শেষে দুই জয় ও তিন হারে সমান ৪ করে পয়েন্ট আছে শ্রীলঙ্কা-আফগানিস্তানের। রান রেটে আফগানদের চেয়ে এগিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে লঙ্কানরা। সপ্তম স্থানে আছে আফগানরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ