ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

একাধিক হারের কারনে সাকিবদের জুতা মারার কথা বলে নিজের গালেই মারলেন টাইগার সমর্থক

২০২৩ অক্টোবর ৩০ ১২:৪৭:৪৪

একাধিক হারের কারনে সাকিবদের জুতা মারার কথা বলে নিজের গালেই মারলেন টাইগার সমর্থক

বাংলাদেশের ক্রিকেটের দিনগুলো ভালো যাচ্ছে না বিশজাপের মঞ্চে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এটা মাত্র তিন সপ্তাহ হয়েছে, কিন্তু মনে হচ্ছে সে জিত অনেক বছর আগে জিতেছে। টানা পাঁচ হারের পর এখন কোনোমতে দেশে ফিরতে পারলেই যেন বাঁচে দল।

বিশ্বকাপে নিজেদের সেস্মাচে চূড়ান্ত হতাশা পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন থেমে যায় বাংলাদেশ। এই বিশ্বকাপ থেকে বাংলাদেশ এখন তার সম্মান রক্ষায় কিছু জয় চায়। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটাই ছিল সেরা সুযোগ। কিন্তু সেখানেও ব্যর্থ হয় বাংলাদেশ।

কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে দুর্বল দল নেদারল্যান্ডস, সে সঙ্গে কলকাতায় খেলা। তাই বাংলাদেশ থেকে আগ্রহী দর্শকেরাও হাজির হয়েছিলেন অনেক। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষেই বিশ্বকাপের এক রেকর্ড গড়ে হেরেছে বাংলাদেশ। সহযোগী কোনো দেশের বিপক্ষে কোনো টেস্ট খেলুড়ে দেশের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসানরা।

এমন এক হারের পর বাংলাদেশি এক সমর্থক আবেগাক্রান্ত হয়ে যা করেছেন, রাতারাতি ‘তারকা’ হয়ে গেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের জার্সি পরা এক সমর্থক নিজের জুতা দিয়ে নিজেকে চড় মারছেন। সে সঙ্গে বলছেন, ‘বড় দলের কাছে হারছে, সেটা কোনো বিষয় না। এতে কিছু মনে করি না, বড় দলের কাছে হারছে। কিন্তু নেদারল্যান্ডসের কাছে কীভাবে হারে? সাকিব, মুশফিক ও এদের সবগুলোকে জুতা দিয়ে মারা উচিত। তাদের পক্ষ থেকে আমি নিজের গালে জুতা দিয়ে চড় মারলাম।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ