ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে নতুন করে চূড়ান্ত দল ঘোষণা করল বাংলাদেশ
বাংলাদেশ দল যখন বিশ্বকাপে লড়াই করছে এবং একের পর এক হারছে, তখন দেশের ক্রিকেটকে কিছুটা শান্তনা দেয় নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। এই প্রথম পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। চট্টগ্রামে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজের পর এবার টার্গেট ওয়ানডে ফরম্যাট।
আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন নাদিয়া দারালিয়া রিজরা। সিরিজ শুরু হবে ০৪ নভেম্বর। ০৭ তারিখ হবে দ্বিতীয় ওয়ানডে আর ১০ তারিখ ছিল তৃতীয় ম্যাচ। সবকটি ম্যাচই হবে ঢাকার মিরপুর শের- বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে তিন ম্যাচ সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ঘোষিত দলে খুব বড় কোন চমক রাখা হয়নি। নিগার সুলতানা জ্যোতিই থাকছেন অধিনায়ক হিসেবে। নাহিদা আক্তার তার ডেপুটি। ফিটনেস থাকা সাপেক্ষে যুক্ত হবেন সুলতানা খাতুন। এছাড়া স্ট্যান্ডবাই থাকবেন আরও তিন ক্রিকেটার।
বাংলাদেশ স্কোয়াডঃ
নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোশতারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া। মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুরশিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশীতা আক্তার নিশি, সুলতানা খাতুন।
স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরীফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)