ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

এই ৫ কারণে বিশ্বকাপে বাংলাদেশের চরম ব্যর্থতা

২০২৩ অক্টোবর ৩০ ১১:১১:৪০

এই ৫ কারণে বিশ্বকাপে বাংলাদেশের চরম ব্যর্থতা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সোমবার সন্ধ্যায় সাকিব আল হাসান বারবার বাংলাদেশ ভক্ত ও ক্রিকেট ভক্তদের বলেছিলেন যে টুর্নামেন্টের অর্ধেক হতাশ হওয়ার কারণ নেই - বাকি পাঁচটি ম্যাচ অনেক ছক ঘুরিয়ে দিতে পারে।

তবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার রাতে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত জয়ের পরে এমনকি সবচেয়ে উত্সাহী বাংলাদেশ সমর্থকরাও দলের কাছ থেকে খুব বেশি আশা করতে ভয় পাচ্ছেন।

দলের জন্য বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লক্ষ্য পূরণও এখন কার্যত অসম্ভব – মুম্বাইয়ের ম্যাচে ‘সান্ত্বনার সেঞ্চুরি’ করা মাহমুদুল্লাহ্-ও সে কথা প্রকারান্তরে স্বীকারই করে নিলেন।

বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থেকেই বাংলাদেশের স্কোয়াড নির্বাচন, অধিনায়কত্ব, তামিম ইকবালের অবসর ও ফিরে আসা ইত্যাদি নানা ইস্যুতে বিতর্ক চলছিলই – তাতে সার্বিকভাবে টুর্নামেন্টের জন্য দলের প্রস্তুতিও নিশ্চয় কিছুটা হলেও ব্যাহত হয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত যে পনেরো জনের স্কোয়াড বিশ্বকাপ খেলতে ভারতে পা রাখে – তাদের কাছ থেকে বাংলাদেশের প্রত্যাশা যে আরও অনেক বেশি ছিল তা বলার অপেক্ষা রাখে না।

বিশেষত বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশ অতীতে প্রায় প্রতিবারই দু’তিনটে বড় বড় প্রতিপক্ষকে হারিয়ে চমক দিয়েছে – অথচ এবারে আফগানিস্তান ছাড়া আর কোনও ম্যাচেই তারা এখনও জেতার ধারেকাছে যেতে পারেনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ