ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের চরম হার, বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল ভারত
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের ২৯ তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও ডিফেন্স চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রোববার (২৯ অক্টোবর) লক্ষ্ণৌয়ের অটল বিহারী বাজপায়ি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দুপুর আড়াইটায়। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড দলের অধিনায়ক জোস বাটলার।
এবারের বিশ্বকাপে শেষ দুই ম্যাচে দুইশ রানের কোটাও স্পর্শ করতে পারেনি ইংল্যান্ড। বাটলার, লিভিংস্টোনদের ব্যাটিংয়ের দুরাবস্থা সবচেয়ে বড় চিন্তার কারণ। মার্ক উড, ক্রিস ওকস, স্যাম কারনেরাও ছন্দহীন। দুরন্ত ফর্মে থাকা ভারতকে হারাতে ১১ ক্রিকেটারকেই সেরাটা দিতে হবে এমনটাই আশা করার পরে শেষ রক্ষা হলনা
এই ম্যাচে ইংল্যান্ড জিতলেও সেমিফাইনালে উঠতে পারত, কিন্তু ইংল্যান্ড দল তা বিশ্বাস করেনি। শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পরই বলেছিল, নেট রানরেটের দিক থেকে এখন আর সেমিফাইনালের আশা না দেখাই ভালো।
কিন্তু ইংল্যান্ড আশা ছাড়লেও অন্য অনেক দল কঠিন সব সমীকরণ মেনেও আশা ধরে রেখেছে। পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক মাজহার আরশাদ যেমন আজ দিন শুরু করেছেন বাবর আজমেরা কীভাবে সেমিফাইনালে যেতে পারে, সে সমীকরণ দেওয়া টুইট দিয়ে।
আজ ভারতের কাছে ইংল্যান্ড ১০০ রানে হেরে যাওয়ায় তাই বাংলাদেশ এখনো সেমিফাইনালের স্বপ্ন দেখতে পারছে। আজ ইংল্যান্ড জিতলেই বাংলাদেশের সব স্বপ্ন শেষ হয়ে যেত। ইংল্যান্ড ১২৯ রানে অলআউট হওয়ায় কাগজে-কলমে, অনেক ‘যদি-কিন্তু’ মিলিয়ে সে স্বপ্ন টিকে রইল বাংলাদেশের।
তবে বাস্তবতা হলো, বিশ্বকাপে এখনো পর্যন্ত যে পারফরম্যান্স বাংলাদেশ ও ইংল্যান্ডের, তাতে দুই দলেরই সেমিফাইনাল বা স্বপ্ন- এ দুই শব্দের কোনোটিই উচ্চারণ করা উচিত হবে না। গতকাল নেদারল্যান্ডসের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে বাংলাদেশ ৮৭ রানে হেরেছিল। আজ একই লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডও যা করল, তাতে মনে হয়েছে নীল জার্সি পরে সাকিবরাই আবার নেমেছিলেন আজ।
রান তাড়ার শুরুটা দারুণ করেছিল ইংল্যান্ড। ফর্মে না থাকা সিরাজকে পিটিয়ে দ্রুত ৩০ রান তুলে ফেলেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। কিন্তু পঞ্চম ওভারের পঞ্চম বলে বুমরার বল স্টাম্পে টানলেন মালান। পরের বলেই গোল্ডেন ডাক জো রুটের। প্রথম ইনিংসে ভারতের কোহলিও শূন্য রানে ফিরেছেন। তাতে বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম দুই দলেরই তিনে নামা ব্যাটসম্যানের শূন্য রানে ফেরার রেকর্ড হলো।
এই ঐতিহাসিক মুহূর্ত স্মৃতিতে তাজা থাকতেই শূন্য রানে ফিরেছেন স্টোকস। মাঝে অবশ্য আরও ৯ বল খেলেছেন তিনি। শামির পরের বলে স্টাম্প হারিয়েছেন বেয়ারস্টোও। ১০ ওভারের মধ্যে ৪ উইকেট নেই ইংল্যান্ডের।
আজই তাই ফর্মে ফেরার জন্য সেরা দিন হতে পারত অধিনায়ক জস বাটলারের। কিন্তু না তিনি ফর্মে ফিরেছেন, না অন্যরা কেউ রান পেয়েছে। ইনিংস সর্বোচ্চ ২৭ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। তার পর ডেভিড উইলি, আদিল রশিদরা শুধু যন্ত্রণাটা দীর্ঘ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)