ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এবার সাকিবকে উচিৎ কথাটি বললেন সাবেক অধিনায়ক আশরাফুল
বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। টাইগাররা এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে। মুশফিকুর, রিয়াজ, শান্ত, লিটন ও মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দলের করুণ দশা, যার সমালোচনা করেন অধিনায়ক সাকিব। এবার তিনি জাতীয় দলের সাবেক ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুলের সমালোচনা করলেন টাইগার অধিনায়ক।
বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন, বিশ্বকাপের পর দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন না। এই মানসিকতা নিয়ে আসা নেতার কাছ থেকে আন্তরিক পরিকল্পনা আশা করা যায় না বলে মনে করেন আশরাফুল।
দেশের শীর্ষ একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘সাকিব বিশ্বকাপ খেলতে আসার আগে দেওয়া সাক্ষাৎকারে বলেছে ১২ নভেম্বর থেকে আর অধিনায়ক থাকবে না। এ রকম মানসিকতা নিয়ে যে বিশ্বকাপে খেলতে আসে, তার কাছ থেকেও সৎ পরিকল্পনা আশা করা যায় না।’
চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার দায় সাকিবের কাঁধেই বর্তায় কি না এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘আমি যা যা শুনেছি, সে রকম হলে তো দায়টা অবশ্যই ওর।’
বিশ্বকাপে বাংলাদেশ দলে অভিজ্ঞ ওপেনারের প্রয়োজন ছিল বলেও মনে করেন আশরাফুল। তামিমের পরিবর্তে প্রয়োজনে ইমরুল কায়েসকেও দলে রাখা যেতো বলে মন্তব্য করেন তিনি।
আশরাফুল বলেন, ‘বিশ্বকাপে তামিমকে আনার দরকার ছিল। ওকে যেহেতু আনা যায়নি, ওর জায়গায় ইমরুল কায়েসের মতো কাউকে হলেও দরকার ছিল। তিনটি বিশ্বকাপ খেলেছে সে। এখনো ঘরোয়া ক্রিকেটে রান করে। ইমরুল থাকলে আমি নিশ্চিত ওপেনিংয়ের এত খারাপ অবস্থা হতো না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)