ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শেষ হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল
এরই মধ্যে সিরিজ নিশ্চিত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে নিজেদের কাজ করে ফেলেছে টাইগাররা। কিন্তু সিরিজের শেষ ম্যাচে ফোকাস ছিল ভিন্ন। জ্যোতি বাহিনী ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে এই প্রত্যাশায় ক্রিকেট ভক্তরা ম্যাচটি দেখেছিলেন। কিন্তু এদিন হতাশ হলেন জ্যোতি শামীমারা। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের মেয়েদের কাছে ৩১ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
তবে এই হারেও তাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। জ্যোতি বাহিনী ট্রফি ধরে রাখতে পারে কারণ তারা ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে। ছেলেদের ক্রিকেটে ভয়াবহ পরিস্থিতির মধ্যে মেয়েদের এমন অর্জন নিশ্চয়ই স্বস্তি এনে দেবে ক্রিকেট সংশ্লিষ্টদের। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে এদিন দারুণ সূচনা পায় পাকিস্তান। আগের দুই ম্যাচে বাংলাদেশের বোলিং লাইনআপের সামনে দাঁড়াতে না পারলেও এদিন ঠিকই ব্যাট হাতে মুন্সিয়ানা দেখিয়েছে তারা। ২য় ওভারে সিদরা আমিন আউট হলেও দারুণ এক জুটি গড়েন বিসমাহ মারুফ এবং মুনিবা আলী। বাংলাদেশের বোলারদের ব্যাট হাতে রীতিমত শাসন করেছেন দুজন। ওভারপ্রতি ৬ করে রান তুলেছেন দুজনে। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১০৩ রান। নাহিদা আক্তারের বলে আউট হন মুনিবা। আলিয়া রিয়াজ এসে অবশ্য বেশিকিছু করতে পারেননি। ৬ বলে ৪ রান করেই থেমে যান তিনি। ইনিংসের শেষ ওভারে ৪৮ রানে আউট হন বিসমাহ মারুফ। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৩৩ রান।
মেয়েদের জন্য লক্ষ্যটা বড়ই ছিল। শুরুতেই তাই আক্রমণাত্মক হতে চেয়েছিলেন দুই ওপেনার। সাদিয়া ইকবালের বলে ৪ দিয়ে রানের খাতা খোলেন সুমাইয়া আক্তার। কিন্তু ওই পর্যন্তই। এরপর আর রানের চাকা ঘোরাতে পারেননি। ৩ বলে ৪ রান করেই থামেন তিনি। শামীমা আর সোবহানা চেষ্টা করেছিলেন ইনিংস বড় করার। তবে সেটাও হয়নি। রানরেট ঠিক থাকলেও পাওয়ারপ্লে শেষ হতেই বিদায় নেন সোবহানা মোস্তারি। পরের ওভারেই ধাক্কা খেতে হয় বাংলাদেশকে। ৪ বলে ৩ করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। দলের হারটাও চোখ রাঙাতে শুরু করে।
মাঝে শরীফা খাতুনের ১৮ আর রাবেয়া খানের ১১ রান না থাকলে ১০০ এর আগেই থামতে পারতো বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১০১ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ম্যাচ হারতে হয় ৩১ রানে। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন সাদিয়া ইকবাল এবং আলিয়া রিয়াজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)