ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টাইগার শিবিরে একের পর এক দুঃসংবাদ
চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। সর্বশেষ ম্যাচটি হেরেছে তাদের চেয়ে কম শক্তিশালী দলের সাথে। মাঠে দলের পারফরম্যান্স খারাপ হলেও আরেকটি দুঃসংবাদ পেল বাংলাদেশ।
আইসিসি ইতিমধ্যে ঘোষণা করেছে যে ২০২৫সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ৮ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। কোন ভিত্তিতে আটটি দল নির্বাচন করা হবে তা স্পষ্ট করেনি আইসিসি। আইসিসির বরাত দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলতে পারবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকইনফো।
ক্রিকইনফোর তথ্যমতে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ পাবে পাকিস্তান। আর চলমান বিশ্বকাপের লিগ পর্বের খেলা শেষে স্বাগতিক পাকিস্তানসহ পয়েন্ট টেবিলের সেরা আট দল জায়গা পাবে সেই আসরে।
বর্তমানে ৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে বাংলাদেশ। পরের ৩ ম্যাচে টাইগারদের লড়তে হবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তান আর নেদারল্যান্ডের মধ্যে একটি ম্যাচ আছে। ৪ পয়েন্টে থাকা এই দুই দলের একদল ম্যাচটি জিতে এগিয়ে যাবে।
বাংলাদেশের নিচে থাকা ইংল্যান্ড তলানি থেকে উঠে আসার জন্য ভারত ছাড়াও প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নেদারল্যান্ডস, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে। সে হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে হলে অন্তত আরো ২টি ম্যাচ জিততেই হবে টাইগারদের। সঙ্গে বাড়িয়ে নিতে হবে রান-রেটের হিসাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)