ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
‘তালাক দিলে কি কাউকে নিয়ে আসতে হয়’
চন্দিকা হাথুরুসিংহে প্রথম মেয়াদে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। বাংলাদেশ দল এই লঙ্কা কোচের অধিনে বেশ কিছু সাফল্য অর্জন করে। কিন্তু সাকিবের ক্রিকেটযাত্রা তখন সুখকর ছিল না। এরপর দ্বিতীয় মেয়াদে আবারও লাল ও সবুজ শিবিরের কোচ হিসেবে ফিরেছেন। তবে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর লঙ্কান এ মাস্টারের ফেরা নিয়ে সমালোচনা করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন।
ক্রীড়াভিত্তিক একটি অনলাইন পোর্টালে তার মন্তব্য, ‘ওইদিন একটা পিচ্চি একটা কথা বলছিল, তালাক দিলে কি কাউকে নিয়ে আসতে হয় কি না। কথাটা ভুল বলে নাই। আমার কোনো দরদ নাই। আমি একটা টিম ফালায় দিয়ে চলে গেলাম। আবার তাকেই আনি আবার এতো আদর যত্ন করে নিয়ে আসলেন। টিমটাকে আমি ফালায় দিয়ে চলে গেলাম, কোনো কারণ ছাড়াই চলে গেলাম।’
বাংলাদেশের সাবেক এ সহকারী কোচের ভাষ্য, আপনাকে যদি আমি একবার ছেড়ে দিতে পারি, তাহলে দশবারও ছেড়ে দিতে পারব। একটা হচ্ছে কাজের দরদ, আরেকটা হচ্ছে কেউ ছেড়ে দিলো, তাকে আদর-আপ্যায়ন দিয়ে নিয়ে আসলাম। সবকিছু চিন্তা করে কাজ করা উচিত।
বিশ্বমঞ্চে অপেক্ষাকৃত খর্বশক্তির দল নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এতে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে লাল-সবুজেরা। সাকিব বাহিনীর এমন শোচনীয় পরাজয়ের পর হতাশ টাইগার সমর্থকরা। টাইগারদের সামগ্রিক চিত্র নিয়ে নানান ধরনের মতামতও উঠে আসছে। তবে পুরো সমস্যাই দেশের ক্রিকেটের সিস্টেমে বলে দাবি মোহাম্মদ সালাহউদ্দিনের।
তার বক্তব্য, দেখেন ওয়ানডেতে আমাদের আশা করার জায়গা ছিল। মানুষের চাওয়া অনেক বেড়ে গিয়েছিল। যেহেতু আমরা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড সবার সঙ্গে জিতেছি। দেখা গেল কেউই আমাদের সঙ্গে পারে না। যে আসে সেই নাকানি-চুবানি খাচ্ছে। সেখান থেকে সবাই প্রত্যাশা করবে এটাই স্বাভাবিক। সেখান থেকে মানুষ মানতে পারবে না যে আপনি নেদারল্যান্ডসের সঙ্গে হারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)