ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
লজ্জার হার হারিয়ে বাংলাদেশকে নতুন করে অপমান করলেন নেদারল্যান্ডস
মর্যাদার দিক থেকে নেদারল্যান্ডস বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। তবে গতকাল বাংলাদেশকে ৮৭ রানে হারিয়ে এই বিশ্বকাপে আরেকটি জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস। লিগ পর্বে দ্বিতীয় জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে নেদারল্যান্ডস। এই জয়ের পর ডাচ অলরাউন্ডার পাস ডি লিড এখন থেকে নেদারল্যান্ডসকে বাংলাদেশের চেয়ে "বড় দেশের" মর্যাদা দেওয়ার দাবি করেন।
ডাচ এই অলরাউন্ডার বলেন, 'আমরা চেষ্টা করেছি। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দৃষ্টি আকর্ষণও সম্ভব হয়েছে বলে আমি মনে করি, ভবিষ্যতে যাতে নেদারল্যান্ডসকেও একটি বড় দেশ হিসেবে বিবেচনা করা হয়।'
ডি লিড আরো বলেন, 'আমি মনে করি বিশ্বকাপের প্রতিটি জয়ই বড়। এটা কার্যত নেদারল্যান্ডসের ক্রিকেটকেই এগিয়ে নিয়ে যাবে। ঘরে ফিরে আমরা যেন এর মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ করতে পারি।'
এই জয় নেদারল্যান্ডস কিভাবে উদযাপন করবে এমন প্রশ্নের উত্তরে ডি লিড বলেছেন, 'কোন উত্তেজনাকর কিছু নয়। কেউ কেউ ড্রেসিং রুমেই হয়তো উদযাপনের উৎস খুঁজে নিবে। আমরা একসাথে দলীয় সঙ্গীত গাইবো।'
ছয় ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে নেদারল্যান্ডস। পঞ্চম থেকে অষ্টম স্থানে থাকা চার দলেরই ৪ পয়েন্ট করে। বাকি তিন ম্যাচে শতভাগ জয় পেলে ১০ পয়েন্ট হবে কমলাদের। তাতে সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা টিকে থাকবে তাদের। অবশ্য সেজন্য অন্য দলগুলোর ফলাফলের উপরও নজর রাখতে হবে।
ডি লিড বলেন, 'আমি মনে করি সেমিফাইনাল পজিশন অন্যদের উপরও নির্ভর করছে। তারপরও আমাদের নিজেদের স্বাভাবিক খেলা চালিয়ে যেতে হবে। যতটা সম্ভব ম্যাচ জয় করে দেশে ফেরাই আমাদের মূল লক্ষ্য। এবারের বিশ্বকাপে অন্তত দুটি ম্যাচে আমরা প্রত্যাশানুযায়ী খেলতে পারিনি। কিন্তু আজ (গতকাল) আবারো জয়ের ধারায় ফিরেছি। আগামী তিন ম্যাচেও যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে শেষ পর্যন্ত কি হয় কিছুই বলা যায়না।'
আগামী ৩ নভেম্বর লখনৌতে আফগানিস্তান, ৮ নভেম্বর পুনেতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ১২ নভেম্বর বেঙ্গালুরুতে ভারতের মোকাবেলা করবে নেদারল্যান্ডস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)