ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের এমন পরাজয়ে বিসিবিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করলেন ইমরুল
বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ দিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশ্বকাপের শেষ মুহূর্তে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ব্যর্থতার পর দল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। হতাশা প্রকাশ করেছেন ওপেনার ইমরুল কায়েস।
তার মতে, বিশ্বকাপ শুরুর অন্তত ১৫ থেকে ৩০ দিন আগে দেশের স্কোয়াড ঘোষণা করা উচিত। এক্ষেত্রে ক্রিকেটাররাও তাদের মানসিক প্রস্তুতির উন্নতি ঘটাতে পারেন।
ক্রীড়াভিত্তিক একটি অনলাইন পোর্টালে তার মন্তব্য, পৃথিবীর সব দেশকে দেখছি বিশ্বকাপের এক মাস বা ১৫ থেকে ২০ দিন আগে দলটি দিয়ে দেয়। বা যেকোনো সিরিজ শুরুর এক সপ্তাহ বা ১০ দিন আগে টিম ঘোষণা করে দেয়। আমরা কেন এই জিনিসটা পারি না? আমার মনে হয়, একটা ছেলে যদি বিশ্বকাপের এক মাস আগে থেকে জানে যে আমরা বিশ্বকাপ খেলব, তাহলে এক মাস আগে থেকে সে ওভাবে চিন্তা করতে পারে। যে আমি বিশ্বকাপে কি করতে পারি।
তিনি যোগ করেন, আর একটা ছেলে ধরেন বিশ্বকাপে যাওয়ার ৫ দিন আগে জানল যে আমি বিশ্বকাপে যাচ্ছি, তার দৃষ্টি ভঙ্গিটা কি হতে পারে। তাই না? আমার কাছে মাঝে মধ্যে প্রশ্ন আসে। আমি নাম বলব না, আমাকে একটা ছেলে বলে ভাইয়া আমি জানতাম আমি বিশ্বকাপে যাচ্ছি। বিশ্বকাপে যাওয়ার ৪ থেকে ৫ দিন আগে আমি দল থেকে বাদ পড়ে গেছি। তো এই প্রক্রিয়াটা কি আমাদের ভালো হওয়া উচিত না?
এ সময়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি। তার দাবি, ২০১৯ বিশ্বকাপের আগমুহূর্তে বেশ ভালোভাবেই জাতীয় দলের রাডারে তিনি। সেখানে তার খেলারও কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। বৈশ্বিক এ আসরে খেলা হয়নি তার। সেই দলে ওপেনার তামিম ইকবালের সঙ্গে জায়গা পেয়েছিলেন সৌম্য সরকার। আর মিডল-অর্ডারে খেলেছিলেন লিটন দাস।
ইমরুলের ভাষ্য, ২০১৯ সালে আমি আশ্বাস পেয়েছিলাম যে আমি কনফার্ম বিশ্বকাপ দলে যাচ্ছি। আমি আমার বিশ্বকাপের ভিশন সেভাবেই সেট করেছি। দল ঘোষণার পর আমি শুনলাম আমি দলে নেই। আমার সমস্ত স্বপ্ন শেষ। আমি আমার জন্য বলছি না কথাটা। যারা খেলবে বা খেলে ওদের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)