ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে নামার আগে চরম দুঃসংবাদ পেল বিধ্বস্ত পাকিস্তান
সেমিফাইনালে খেলতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জিততে হবে। এই সমীকরণ নিয়েই প্রোটিয়ারা লড়েছে তাদের শেষ লড়াই। কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে ১ উইকেটে হেরে মাঠ ছাড়েন বাবর রিজাওয়ান। এতে পাকিস্তানের সেমিফাইনালে খেলা আরও কঠিন হয়ে পড়ে।
গত শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ে প্রথম ব্যাট করে অধিনায়ক বাবর আজম ও শাদাব খানের অর্ধশতকের সাহায্যে পাকিস্তান ২৭০ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের ৯১ রান করে ফলে ১৬ বল হাতে রেখে ও এক উইকেট জয় পান তার।
এমন শোচনীয় হারের পর ম্যাচ শেষে আবারও আইসিসির কাছ থেকে দুঃসংবাদ শুনতে হলো পাকিস্তানকে। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে ধীরগতির কারণে পুরো পাকিস্তান দলকে জরিমানা করা হয়। এর জন্য প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হবে। শনিবার (২৮ অক্টোবর) আইসিসি এ তথ্য জানিয়েছে।
প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ শুরুর পর প্রোটিয়াদের বিপক্ষে হারটি ছিল পাকিস্তানের টানা চতুর্থ পরাজয়। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান ম্যান ইন গ্রিনদের।
এই ম্যাচেই বোলিংয়ের সময় বরাদ্দকৃত সময়ের চেয়ে চার ওভার পিছিয়ে ছিল শাহিন-হারিসরা।। যে কারণে জরিমানা গুনতে হচ্ছে বাবর আজমদের।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরাদ্দকৃত সময় বিবেচনায় লক্ষমাত্রা থেকে ৪ ওভার পিছিয়ে থাকায় এই ম্যাচের ম্যাচ রেফারি রিচই রিচার্ডসন পাকিস্তান দলকে জরিমানা করেন। আইসিসির নিয়মানুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি'র ৫ শতাংশ জরিমানা করা হয়।
পাকিস্তান পরবর্তী ম্যাচে মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের মুখোমুখি হবে। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে মাত্র ১ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)