ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
হারের পর সাকিবকে ধুয়ে দিলেন নারী বাংলাদেশি দর্শক (ভিডিও)
প্রতিপক্ষ নেদারল্যান্ডস, টার্গেট ২৩০ রান। ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ দল তা করতে পারেনি। সাকিব, মুশফিকুর, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও ডাচদের বিপক্ষে হার থেকে নিজেদের বাঁচাতে পারেনি সাকিবের দল। ২৩০ রানের জবাবে টাইগাররা ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রান করে। ডাচদের কাছে ৮৭ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাসকিন মুস্তাভেজকে।
এই পরাজয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্ন করা হয়, তামিমের ঘটনা বিশ্বকাপের আগে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কিনা? সেই প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।
এদিকে ডাচদের কাছে এমন হার মানতে পারছে না বাংলাদেশ দলের সমর্থকরা। তাই তো ঢাকা থেকে খেলা দেখতে যাওয়া এক সমর্থক স্টেডিয়াম থেকে বেরিয়ে ক্ষোভ ঝারলেন সাকিবের ওপর। নিজের মনের সব ক্ষোভ যেনো উগরে দিলেন মিডিয়ার সামনে।
কান্না জড়িত কণ্ঠে এ নারী সমর্থক বলেন, সাকিব বাংলাদেশের পক্ষে খেলছে না। ওর মেন্টালিটি কাজ করে আর্নিং প্রসেস। সে বাংলাদেশকে নামিয়ে দিচ্ছে। ওর দরকার নেই বাংলাদেশের মানুষের আশা নষ্ট করার।
তিনি আরো বলেন, বাংলাদেশের যে খেলোয়াড়গুলোর আছে এর পরিবর্তন দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাকিবকে বাদ দিয়ে দেন ও (সাকিব) বাংলাদেশের পক্ষে না। সে ব্যবসার সঙ্গে যুক্ত আছে। সে সবার সামনে বলুক আমি কোনোদিন ভালো খেলব না। আমাকে নিয়ে আশা করছ? আমি প্রিমিয়ার লিগে খেলব।
এ নারী সমর্থক আরো বলেন, বাংলাদেশকে প্রেজেন্ট করার জন্য যখন খেলার সময় আসে তখন ওর নিজের কিছু না কিছু প্ল্যানিং থাকে। হয়তবা তাকে কেউ হায়ার করে রাখে যে না খেলবা না তুমি আউট হয়ে যাবা। এর বাবদ তুমি টাকা পাবা। সে বাংলাদেশকে শেষ করে দিচ্ছে।
তিনি আরো বলেন, সাকিবের ওপর ডিপেন্ড থাকে বাংলাদেশ। কিন্তু সে আনাড়িভাবে আউট হয়ে যায়, মানুষের আশা যত এগুয় ও ততোই নিচে নামিয়ে আনে। বাংলাদেশের পক্ষে অন্যান্য খেলোয়াড়রাও চেষ্টা করে। যারা নতুন তারাও পারফরম্যান্স করছে। কিন্তু ও কি করছে?
তামিম ইকবালকে দলে খুব প্রয়োজন ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ শেষটা অন্তত ভালো খেলতে পারত। তামিম ইকবালের খুবই দরকার ছিল। তার মতো খেলোয়াড় থাকলে এমনটা হতো না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)