ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দুই উইকেট ভাসিয়ে দিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর
বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের ২৮ তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে দুই দলের লড়াই শুরু দুপুর আড়াইটায়।
এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে বেশ বিপাকে পড়েছে টাইগাররা। তাই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে বাকি চার ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর দিকেও তাকাতে হবে বাংলাদেশকে। এমন কঠিন সমীকরণে ডাচদের মুখোমুখি সাকিব বাহিনী।
ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই ম্যাথের টস টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের দলের অধিনায়ক। বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ডাচদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আসরে টিক থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজ শিবিরের। ঘুরে দাঁড়ানোর এ ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
সাকিবের রেকর্ডঃ
আজকের ম্যাচে একটি উইকেট নিয়ে ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন সাকিব। বিশ্বকাপে এখন ৪১টি উইকেটের মালিক বিশ্বসেরা অলরাউন্ডারের। টাইগার অধিনায়কের পর ৪০ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির। এই রেকর্ড গড়তে সাকিব ৩৪টি ইনিংস খেলেছেন। বিপরীতে প্রোটিয়া স্পিনার খেলেছেন ২১ ইনিংস। এছাড়া স্পিনারদের তালিকায় শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরন ৩৯ ইনিংসে নিয়েছেন ৬৮ উইকেট।
এর আগে ব্যাট-বলের পারফরম্যান্সে বিশ্বকাপ ইতিহাসে সেরা অলরাউন্ডারের কৃতিত্ব অর্জন করেছিলেন সাকিব। ৫ বিশ্বকাপ খেলে ১ হাজার ১৬১ রান এবং ৩৮ উইকেট নিয়ে তিনি সবাইকে ছাড়িয়ে যান। এরপর অবশ্য রান ও উইকেটের সংখ্যা আরও বেড়েছে সাকিবের। এই তালিকায় তার পেছনে আছেন ইমরান খান-কপিল দেবের মত রথী-মহারথীরাও। তবে এর আগে তালিকায় সাকিব ছিলেন তৃতীয়, তার সামনে থাকা ক্রিস গেইল ও সনাৎ জয়সুরিয়াও এখন তার পেছনে পড়ে গেলেন!
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর নেদারল্যান্ডসের ৪৯,৫ ওভারে ১০ উইকেটে ২২৯ রান সংগ্রহ করেন। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৩০ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭,১৫ ওভারে ২ উইকেটে ১৯ রান সংগ্রহ করেন।
আউটঃ লিটন দাস ৩ , তানজিদ হাসান ১৫
বাংলাদেশ একাদশ :
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ :
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)