ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

দুই পরিবর্তন নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

২০২৩ অক্টোবর ২৮ ১৪:১২:৫৯

দুই পরিবর্তন নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের ২৭ তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে দুই দলের লড়াই শুরু দুপুর আড়াইটায়।

এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে বেশ বিপাকে পড়েছে টাইগাররা। তাই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে বাকি চার ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর দিকেও তাকাতে হবে বাংলাদেশকে। এমন কঠিন সমীকরণে ডাচদের মুখোমুখি সাকিব বাহিনী।

ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই ম্যাথের টস টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের দলের অধিনায়ক। বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ডাচদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আসরে টিক থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজ শিবিরের। ঘুরে দাঁড়ানোর এ ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ