ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে ‘ভুয়া সাকিব’-দের অগ্নিপরীক্ষা আজ
বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের ২৭ তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে দুই দলের লড়াই শুরু দুপুর আড়াইটায়।
এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে বেশ বিপাকে পড়েছে টাইগাররা। তাই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে বাকি চার ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর দিকেও তাকাতে হবে বাংলাদেশকে। এমন কঠিন সমীকরণে ডাচদের মুখোমুখি সাকিব বাহিনী।
বৈশ্বিক এ আসরে এখনও হাসেনি সাকিবের ব্যাট। বল হাতেও কোনো ভেলকি দেখাতে পারেননি লাল-সবুজের এ প্রতিনিধি। বিশ্বমঞ্চে সবসময় আক্রমণাত্মক খেলা সাকিব এবার ভারত বিশ্বকাপে নিজের চিরচেনা রূপ দেখাতে পারছেন না। এবার বিশ্বমঞ্চে সাকিব যেন বড্ড অচেনা।
ব্যাট কেন কথা শুনছে না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বকাপের মাঝেই ঢাকায় পাড়ি জমিয়েছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ নিয়ে দুইদিন কাজ করেছেন বাল্যকালের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে। বুধ ও বৃহস্পতিবার হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলন করেন সাকিব।
সে সময়ে অনুশীলনেও খুব একটা স্বস্তি পাচ্ছিলেন না সাকিব। ফ্রন্ট-ফুট ও ব্যাকফুটে শট খেলার সময় সাকিবের অবস্থানে সমস্যা দেখা যায়। আর বেশিরভাগ ড্রিলেই সাকিবের মাথার অবস্থান ঠিক করেছিলেন দেশসেরা কোচ ফাহিম। এরপর বৃহস্পতিবার রাতেই দলের সঙ্গে যোগ দেন সাকিব।
এদিকে বৈশ্বিক মঞ্চে আজ (২৮ অক্টোবর) ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজেরা। সাকিব বাহিনীর থেকে শক্তিমত্তা আর অভিজ্ঞতা সব দিক দিয়েই পিছিয়ে ‘জায়ান্ট কিলার’ ডাচরা। প্রতিপক্ষ বিবেচনায় খানিকটা দুর্বলও বটে। তাই এ ম্যাচ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন টাইগার সমর্থকরা।
সাকিব বাহিনীও জয়ের ধারায় ফেরার আশাবাদ ব্যক্ত করছে। তবে এ ম্যাচে আলাদাভাবে দৃষ্টি থাকবে অধিনায়ক সাকিব আল হাসানের ওপরেই। সেটাও সাকিবের ব্যাটিংয়ে। ক্রিকেট অনুরাগী থেকে ক্রিকেট বিশ্লেষকরা, পরখ করে দেখবেন সাকিবের গুরুদীক্ষা কতটা কাজে লাগছে।
এদিকে হারের বৃত্তে আটকা পড়া দলকে নিয়ে নেহাত কম সমালোচনা হচ্ছে না। ঢাকা থেকে ফেরার সময়ে সমর্থকদের দুয়োও শুনেছেন সাকিব। সমর্থকদের ‘ভুয়া’ স্লোগান কতটা তাতিয়ে দিচ্ছে দেশসেরা এ ক্রিকেটারকে, সেটা নিয়েও ছুঁড়ছেরা বিশ্লেষণ হচ্ছে। সব মিলিয়ে এক অগ্নিপরীক্ষার সামনেই দাঁড়িয়ে সাকিব।
তবে সাকিবের ঢাকা সফর নিয়ে পেসার তাসকিন আহমেদের ভাষ্য, কোনো প্রভাব ফেলেনি। তিনি (সাকিব) উন্নতির জন্য দেশে গিয়েছিলেন। আমাদের দলের জন্য ভালো কিছু করতে গিয়েছিলেন। আমাদের তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। অফিসিয়াল অনুশীলনে উনি আছেন এখানে। আমার মনে হয় আরও বাহবা দেওয়া দরকার। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি এখানে। টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই ঢাকায় গিয়েছিলেন।
এদিকে আগের দুই ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন। ডাচদের বিপক্ষে ম্যাচের আগে তার দাবি, কয়েকটা দিন বিশ্রাম নিয়ে এখন ভালো বোধ করছি। মনে হচ্ছে, ভালো অবস্থাতেই আছি। খেললে আরও বোঝা যাবে, কী অবস্থা হয়। আমি চাই ম্যানেজ করে যত দূর খেলা যায়। দোয়া করবেন যেন কাঁধ পুরোপুরি ঠিক হয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)