ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ইডেনে বাংলাদেশের ক্রিকেটারদের নামাজ আদায়
আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামাযের অসংখ্য উদাহরণ রয়েছে। আর এবার এমন নজির গড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে নামাজ আদায় করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আজ শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচ খেলতে এখন কলকাতায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে নামাজ আদায় করেন।
ডাচদের বিপক্ষে পরীক্ষাকে সামনে রেখে শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ইডেন গার্ডেন্সে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় মাঠেই নামাজ আদায় করেন তারা। অনুশীলনের পর জোহরের নামাজ একই সঙ্গে মাঠে আদায় করেছেন ক্রিকেটাররা।
তবে মূল মাঠেই নামাজ আদায় করেননি বাংলাদেশের ক্রিকেটাররা। স্টেডিয়ামের একটি নির্দিষ্ট জায়গায় নামাজ পড়েছেন মুশফিকুর রহিম-তাসকিন আহমেদরা।
নামাজে ইমামতি করেন মুশফিকুর রহিম। তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়সহ বেশকিছু খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ ছিলেন সেখানে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে মুশফিকদের নামাজ পড়ার সেই দৃশ্য।
এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করে মাঠেই সিজদা করেছিলেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেটারের এই সিজদা নিয়ে এরই মধ্যে বিতর্কও শুরু হয়ে গেছে। ভারতীয়দের অনেকেই মাঠে তার ইবাদতের বিষয়টি মেনে নিতে পারছেন না। বিনীত জিন্দাল নামে ভারতীয় একজন আইনজীবী এ ঘটনায় আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)