ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
‘এখনো সব শেষ হয়ে যায়নি’
ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে ভালো শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণের পথে ভালোই ছিল টাইগাররা। কিন্তু এরপরই পথ হারিয়ে ফেলে সাকিব আল হাসানের দল। টানা চার ম্যাচ হারার পর, লাল-সবুজ প্রতিনিধিরা টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার হুমকির মুখে পড়েছে।
আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ‘প্রিন্স অব জয়’ নামে পরিচিত নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের ফর্ম ঘুরিয়ে দিতে চান টাইগার এমন টাই মনে করেন তাসকিন আহমেদ।
আফগানদের বিপক্ষে জিতলেও নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। যে কারণে ভক্ত-সমর্থকরা মনে করছেন ছিটকে গেছে বাংলাদেশ দল। তবে এখনই আশা ছাড়ছেন না টাইগার স্কোয়াডের সেরা পেসার তাসকিন। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান ডানহাতি এই পেসার।
তাসকিন বলেন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি। আরও চার ম্যাচ আছে। পরের ৪ ম্যাচে যদি আমরা জিততে পারি, অনেক কিছুই সম্ভব। কারণ, এখানে রানরেটের একটা ব্যাপার আছে এবং কয়েকটি দল আছে যেমন-ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আবার ইংলিশরা শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে। ফলে যদি পরের চার ম্যাচে জিততে পারি তাহলে গল্পটা অন্যরকম হতে পারে।’
তিনি বলেন, ‘আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে ওগুলোতে উন্নতি করা (সম্ভব)। মূল লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়তো জেতার সুযোগটা আসবে।’
অবশ্য এতসব না ভেবে আপতত ম্যাচ বাই ম্যাচ নিয়েই চিন্তা তাসকিনের, ‘তবে আপাতত আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে পরিকল্পনা করছি। হ্যাঁ, এটা সত্য যে আমরা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো করতে পারিনি। কিন্তু এখনও চার ম্যাচ আছে। তাই আমরা সামনে ভালো করার অপেক্ষায় আছি।’
সংবাদ সম্মেলনে অবশ্য কিছুটা অভিমান নিয়ে তাসকিন বলেন, ‘যখন খারাপ হয়, তখন আমাদের এই ১৫ জনেরই সব নিতে হয়। ওটা তো আমরা নিচ্ছি আগের মতোই। সব চাপ নিচ্ছি সমস্যা নাই। আবার যখন ভালো হবে, সবাই মিলে উদযাপন করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)