ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে ভক্তদের বিশাল সুখবর দিল তাসকিন
কাঁধে ব্যথার কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডান হাত দিয়ে বল করতে পারেননি তাসকিন আহমেদ। বিশ্রামে ব্যথা কমে যাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার ব্যাপারে তিনি আশাবাদী। আজ ২৭ অক্টোবার শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তাসকিন নিজেই।
ইডেন গার্ডেন্সের ম্যাচ নিয়ে তাসকিন বলেছেন, ‘ইডেন গার্ডেন্সে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে খেলেছিলাম। আশা করছি, আগামীকাল আবার খেলবো।’
তার ইনজুরি নিয়ে তাসকিন জানিয়েছেন, গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন তিনি। তখন থেকেই তার কাঁধে সামান্য সমস্যা আছে। প্রথম তিন ম্যাচ খেলার পরে ব্যথা বেড়ে গিয়েছিল এবং ভেতরে জায়গাটা ফুঁলে গিয়েছিল। সেজন্য টিম ম্যানেজমেন্ট চিকিৎসকের পরামর্শে তাকে বিশ্রামে রেখেছিল।
ওই ব্যথা পুরোপুরি সেরেছে কিনা, শতভাগ দিতে পারবেন কিনা এমন প্রশ্নে তাসকিন বলেছেন, ‘আমি খেলার জন্য প্রস্তুত। আশা করছি, সেরাটা দিতে পারবো। পেসারদের এমন টুকটাক ব্যথা থাকেই। এটা মেনে নিয়েই খেলে যেতে হয়। বিশ্রাম নিয়ে খেললে বোলিং করার সময় তেমন ব্যথা অনুভব হয় না।’
কাঁধের ওই ইনজুরি থেকে সেরে ওঠার জন্য টি-২০ বিশ্বকাপের আগে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। চিকিৎসক তাকে বলেছিল, সার্জারি করালে পুরোপুরি সেরে যাবে ওই নিশ্চয়তা নেই। তাসকিনও সেজন্য সার্জারির পথে না হেঁটে চোট ম্যানেজ করে খেলছেন।
ইডেনে নেটে বৃহস্পতিবার ও শুক্রবার প্রাকটিস উইকেটে বোলিং অনুশীলন করেছেন তাসকিন। অসুবিধা হয়নি উল্লেখ করে বলেছেন, ‘সার্জারি করালে যেহেতু সেরে ওঠার নিশ্চয়তা নেই, সেজন্য এভাবেই খেলে যেতে হবে। দোয়া করবেন, যেন ফিট থেকে সেরাটা দিয়ে খেলে যেতে পারি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)