ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিবের বাংলাদেশে আসা নিয়ে অবশেষে মুখ খুললেন তাসকিন
দলের গন্তব্য ছিল মুম্বই থেকে কলকাতা। ক্রিকেটাররা বিমানে ওঠার সঙ্গে সঙ্গেই জানা যায় নিখোঁজ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় বহর নিয়ে ভারতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই বড় বহর যখন মুম্বাই থেকে কলকাতার পথে তখন দলপতি ভিন্ন পথে।
তিনি ফিরেছেন দেশর মাটিতে। শৈশবের কোচ নাজম আবিদীন ফাহিমের সঙ্গে দুই দিন কাজ করেছেন এই অভিজ্ঞ অধিনায়ক। মিরপুর ইনডোরে প্রতিদিন প্রায় তিন ঘণ্টা ব্যাটিং সেশন করেন সাকিব। এরপর বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেন তিনি। যদিও এর আগেও ছিল নানা আলোচনা-সমালোচনা। বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরে অস্থির দল এই অবস্থায় দলের সঙ্গ ছেড়ে যাওয়াটা কি অধিনায়কের ঠিক?
ইডেন গার্ডেনসে শনিবার নেদারল্যান্ডস ম্যাচের আগের সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই এলো প্রসঙ্গটি। করলেন ভারতীয় এক সাংবাদিক। দলের প্রতিনিধি হয়ে আসা তাসকিনের কাছে প্রশ্ন, সাকিবের চলে যাওয়া কি দলে কোনো প্রভাব ফেলেছে?
উত্তরে এই পেসার বলেছেন, ‘আসলে এটা তেমন প্রভাব ফেলেনি। উনি ফেরার পর দলের সবার খুব ভালো সময় কেটেছে। উনি কিছু উন্নতির জন্য গিয়েছিল, নিজের প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যাট করছিলেন না। নির্দিষ্ট অনুশীলন করতে চেয়েছেন আমাদের দলের জন্য ভালো কিছু করতে। আমাদের এটার প্রশংসা করা দরকার। ’ ‘উনি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই গেছে। আমাদের ওই দিন রেস্ট ডে ছিল। অফিশিয়াল অনুশীলনে উনি আছেন এখানে। আমার মনে হয় আরও বাহবা দেওয়া দরকার। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এটা প্রভাবও রাখছে না। ’
সাকিব আল হাসান দলের অধিনায়ক, এজন্যই কি তিনি এই সুযোগ পেলেন? এমন প্রশ্নও ছিল তাসকিনের কাছে। অন্য কোনো ক্রিকেটার হলে কি এই সুযোগ পেতেন? বাংলাদেশি পেসার দিয়েছেন ওই ব্যাখ্যাও।
তিনি বলেন, ‘আসলে ধরেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে সে যখন কথা বলেছে, তার ব্যাটিং নিয়ে একটা কিছু অনুশীলন করা দরকার। আবার সেই দিনটা বিশ্রামের দিনও ছিল। কলকাতা থেকে কাছে ছিল। এজন্য আসলে সে গিয়েছে। সে তো আসলে অন্য কোনো পারপাসে যায়নি। ক্রিকেট সম্পর্কিত কাজে গিয়েছিল। কোচ আর ম্যানেজমেন্ট যখন বলেছে ওকে ফাইন। তখন সে গেছে। ’
‘কোনো কিছু আসলে নিয়মভঙ্গ করে যায়নি। অনুমতি নিয়ে গেছে। গিয়ে কিন্তু চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছে। পরের দিনেই আবার প্র্যাকটিস করে চলে এসেছে। এটা আসলে আমরা প্লেয়াররা, টিম মেটটরা অ্যাপ্রিসিয়েট করছি যে বিশ্রামের দিনে সে গিয়ে ব্যাটিং করছে। তার ব্যাটিংটা আমাদের দলের জন্য এতোটা গুরুত্বপূর্ণ, সেও মরিয়া যে কিভাবে ভালো করা যায়। তার আসার পর আমাদের দলের সবাই একটা ডিনার করেছি। ’
‘একটা ভালো সময় কাটিয়েছি। আশা করছি সামনে নতুন কিছু শুরু করবো ভালো কিছু করে। চারটা ম্যাচ আছে এই চারটা ম্যাচও যদি ভালো খেলতে পারি তাহলে ভিন্ন কিছু হতে পারে। এখন আসলে কালকের ম্যাচটাই মেইন ফোকাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)