ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

দারুন ফর্মে ফিরে সৌম্যর ৪ উইকেট

২০২৩ অক্টোবর ২৭ ১২:১১:২৫

দারুন ফর্মে ফিরে সৌম্যর ৪ উইকেট

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে কামরুল ইসলাম রাব্বি-রুয়েল মিয়ার দাপটে মাত্র ১৪২ রানেই অল-আউট হয়ে গেছে খুলনা বিভাগ। এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই বরিশাল বিভাগও। মাত্র ৮০ রানেই পাঁচ উইকেট হারায় দলটি। এর মধ্যে একাই চার উইকেট শিকার করেছেন সৌম্য সরকার। প্রথম দিন শেষে ৬২ রানে পিছিয়ে বরিশাল।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন নাহিদুল ইসলাম। এ ব্যাটার ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি।

রাব্বির বলে স্ট্যাম্পিং হয়ে মাত্র তিন রানে ফেরেন এনামুল হক বিজয়। এরপর ১৬ রানে সৌম্যকে ফেরান রুয়েল মিয়া। মিড-অনে সৌম্যের ক্যাচ লুফে নেন ফাজলে রাব্বি। কিছুক্ষণ পরই ব্যক্তিগত ৯ রানে ইমরুল কায়েসকে বোল্ড করে ফেরান সালমান ইমন।

আসা-যাওয়ার মিছিলে যোগ দেন আফিফ হোসেন ধ্রুব এবং মোহাম্মদ মিঠুনও। শেষ দিকে রুয়েলের দাপটে ৫৩ দশমিক ১ ওভারের বেশি টিকতে পারেনি খুলনা।

তবে বল হাতে নেমেই সাফল্য এনে দেন সৌম্যে। ব্যক্তিগত ২৩ রানে ওপেনার ইফতিখার হোসেনের পর ব্যক্তিগত ২৬ রানে শাহরিয়ার সাকিবকে কট অ্যান্ড বোল্ড করেন সৌম্য।

এরপর সালমান ইমন (১৬) এবং ফজলে রাব্বিকে (০) বিদায় করেন এ অলরাউন্ডার। এদিন খুলনার হয়ে অন্য উইকেটটি নেন আল আমিন হোসেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ