ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
একটু পরে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান
বাবর আজমের পিঠ দেয়ালে হেলে পড়েছে। বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের জায়গা অনিশ্চিতের পথে। বিশ্বকাপের প্রথম পর্বে বাকি চার ম্যাচের একটিতে হারলে বিদায় নিতে হবে পাকিস্তানের।
চলমান বিশ্বকাপের অন্যতম সেরা দল দক্ষিণ আফ্রিকা। আজ এমন কঠিন সমীকরণের মুখোমুখি হবে পাক বাহিনি। চেন্নাইয়ে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে এই দুই দল। এত গুরুত্বপূর্ণ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে কীভাবে জয়ে ফিরবে পাকিস্তান পাকিস্তান? পূর্বের ম্যাচ গুলর দিকে তাকালে এই ভাবনা ভাবায় পাক সমর্থকদের।
ক্রিকেট পাকিস্তানের সূত্রে জানা যায়, হাঁটুর ইনজুরি কাটিয়ে এখন একেবারেই ফিট ওপেনার ফখর জামান। ধবার ও বৃহস্পতিবার অনুশীলন করেছেন তিনি। তবে ব্যাটিংয়ে খুব একটা কম্পোট ছিলেন না ফখর। ধারণা করা হচ্ছে আরেক ওপেনার ইমাম-উল-হকের পরিবর্তে তাকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে টিম ম্যানেজমেন্ট। সঙ্গে দেখা যাবে আবদুল্লাহ শফিককে।
যথারীতি আজও সবার দৃষ্টি থাকবে অধিনায়ক বাবর আজমের দিকে। আজ ও দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট হাতে রানের নেতৃত্বও দিতে পারেন পাক অধিনায়ক। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান চার নম্বরে দুর্গ ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে।
পাঁচ ও ছয়ে সৌদ শাকিল এবং ইফতিখার আহমেদকে দেখা যাওয়ার সম্ভবনা প্রায় শতভাগ। এই দুই মিডল অর্ডার ব্যাটার দলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে এবং দলের জয়ে অবদান রাখতে পারেন।
অসুস্থতার কারণে আফগানিস্তান ম্যাচ না খেললেও এখন সুস্থ হয়ে উঠেছেন মোহাম্মদ নওয়াজ। তবে, শাদাব খান এবং উসামা মীর স্পিন বিভাগ পরিচালনা চালিয়ে যাওয়ার কারণে তিনি আজ সম্ভবত সাইডলাইনে থাকবেন ।
দুর্ভাগ্যবশত, হাসান আলী বর্তমানে অসুস্থ। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে দেখা যাবে না এটা প্রায় নিশ্চিত। পিসিবি মেডিকেল প্যানেল এই পেসারকে বিশ্রামের পরামর্শ দিয়েছে। এর ফলে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ :
আবদুল্লাহ শফিক, ফখর জামান/ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)