ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সেমি ফাইনালে যেতে কঠিন সমীকরণের সামনে পাকিস্তান
টানা দুই জয় ও টানা তিন পরাজয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা পাকিস্তানের পথ কঠিন হয়ে পড়েছে। কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করতে বাবর আজমকে পরের ম্যাচগুলো জিততেই হবে। এর কোন বিকল্প নেই।
এমন সমীকরণে আজ শুক্রবার (২৭ অক্টোবর) বিজয়ী এম. ক চিদাম্বরম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন তারা। চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে প্রোটিয়ারা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
তবে সেমিফাইনালের চেয়েও বড় স্বপ্নের গল্প শোনালেন পাকিস্তানের ম্যানেজার মিকি আর্থার। বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জিতে তারা শিরোপা জিততে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ক্রিকেট পরিচালক। শুধু বিশ্বকাপ জেতার সম্ভাবনার কথাই বলেননি, জোর দিতে গিয়ে বলেছেন ‘পাকিস্তানের বিশ্বকাপ না জেতার কোনো কারণ নেই।’
চেন্নাইয়ে আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাবর আজমরা। এই ম্যাচের আগে পাকিস্তান দল নিয়ে আশাবাদ শুনিয়েছেন একসময় দক্ষিণ আফ্রিকাকে কোচিং করানো আর্থার। পিসিবি ডিজিটালকে তিনি বলেন, ‘ড্রেসিংরুমে আমরা বলেছি, বিশ্বকাপ জিততে আমাদের ছয়টা ম্যাচ জিততে হবে। আমাদের জয়ের ধারা ধরে রাখতে হবে এবং টানা ছয়টিতে জিততে হবে। আমরা জানি, দল হিসেবে আমাদের কৌশলের শতভাগ নিশ্চিত করতে হবে। পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করতে হবে। আর সেটা যদি করা যায়, পাকিস্তানের বিশ্বকাপ না জেতার কোনো কারণই নেই।’
অবশ্য পদ্ধতিগতভাবে আর্থারের কথায় ভুল নেই। লিগ পর্বের বাকি চার ম্যাচ জিতলে পাকিস্তানের পয়েন্ট হবে ১২, যা সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট হওয়ার সম্ভাবনা। এরপর নকআউট পর্বে সেমিফাইনাল ও ফাইনাল জিতলেই ট্রফি জয়।
‘এখন পর্যন্ত একটা ম্যাচেও আমরা পুরোপুরি জ্বলে উঠতে পারিনি। আমাদের (কোচিং স্টাফ) এখন পারফেক্ট ম্যাচের জন্য পরামর্শ ও তথ্য দিয়ে খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস জোগাতে হবে। আমরা জানি, আমাদের পারফেক্ট ক্রিকেটই জয়ের জন্য যথেষ্ট। এটাই যেকোনো দলকে হারিয়ে দিতে যথেষ্ট।’ যুক্ত করেন আর্থার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)