ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ বিশ্বকাপের মাঝেই নতুন ঘোষণা দিল ভারত

২০২৩ অক্টোবর ২৭ ১০:৩৭:২২

ব্রেকিং নিউজঃ বিশ্বকাপের মাঝেই নতুন ঘোষণা দিল ভারত

গত ৫ অক্টোবার থেকে ভারতে বসছে ক্রিকেট বিশ্বকাপ। শুধু তাই নয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর শুরু হয়েছে এই দিন। যেটি ১৯ নভেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হবে। বিশ্বকাপ চলাকালীন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের নিলামের তারিখ ঘোষণা করেছে আয়োজক কমিটি।

আইপিএলের আসন্ন মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। বিশ্বের বৃহত্তম ফ্র্যাঞ্চাইজির ২০২৪ মৌসুমের নিলাম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এই প্রথম ভারতের বাইরে নিলাম হচ্ছে। এছাড়া আগামী ১৫ নভেম্বরের মধ্যে টুর্নামেন্টের ১০টি দলকে তাদের রিটেইন করা খেলোয়াড়দের নামের তালিকা জমা দিতে হবে।

এর মাধ্যমে আইপিএলের আয়োজকরা জানতে পারবেন, কোন খেলোয়াড়কে ফ্যাঞ্চাইজিগুলো ছেড়ে দিয়েছে আর কাদেরকে রাখছে তারা। এরপর অন্য ক্রিকেটারদেরকে নিয়ে নিলামের আয়োজন করা হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ