ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে অধিনায়ক যখন দলের বোঝা
দায়িত্বটা প্রথমে নিজের কাঁধে তুলে নেন। বর্তমান চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও কেন ইংল্যান্ড বিশ্বকাপে এত খারাপ অবস্থায় আছে এমন প্রশ্নের জবাবে আজকের ম্যাচের পর অধিনায়ক জস বাটলার বলেন, 'আমার নিজের ওপর এবং দলের সবাইকে নিয়েই আমি হতাশ, আমরা নিজেদের খেলাটা দেখাতেই পারিনি। কেন এমন হচ্ছে তা জানি না। এখানে আত্মবিশ্লেষণ সামনের দিক থেকেই করতে হবে। অধিনায়ক হিসেবে সবাই সামনে থেকেই নেতৃত্ব দিতে চায়, কিন্তু আমি নিজের সেরাটার ধারেকাছেও যেতে পারিনি।'
ইংল্যান্ডের সংবাদমাধ্যম তবু জস বাটলারকে ছেড়ে কথা বলছে না। তাঁর অধিনায়কত্ব থাকা উচিৎ কি না, এ নিয়ে আজ সংবাদমাধ্যমে প্রশ্ন গেছে বাটলারের কাছেই!
যাওয়ার কারণ বুঝতে কষ্টও হয় না। শ্রীলঙ্কার কাছে আজ ১৫৬ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হেরেছে ইংল্যান্ড, এ নিয়ে টুর্নামেন্টে ৫ ম্যাচের চারটিতেই হার দেখল তারা। তাতে দায়টা সবচেয়ে বেশি বাটলারের ঘাড়ে পড়ে। এ পর্যন্ত পাঁচ ম্যাচে যে বাটলার ব্যাট হাতে একেবারেই ব্যর্থ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৩ রান করেছিলেন, এরপর কোনো ইনিংসে ২০-ই পেরোতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ২০ রান, আফগানিস্তানের বিপক্ষে ৯, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ আর আজ শ্রীলঙ্কার বিপক্ষে ৮!
৫ ম্যাচে ৯৫ রান! অথচ ইংল্যান্ড বিশ্বকাপে গিয়েছিল এই ভরসায় যে, ওপরের দিকে বেয়ারস্টো, রুট - ফিট হয়ে গেলে স্টোকস - কিংবা ম্যালানরা তো আছেনই, তারা ভিত গড়ে দিলে মাঝের দিকে নেমে ঝড় তুলবেন বাটলার। কিংবা ওপরের দিকে ব্যাটসম্যানরা না পারলেও বাটলার থাকবেন ভরসা হয়ে। বাটলার কোনোটিই হতে পারছেন না।
অবশ্য ভারতের মাঠে বিশ্বকাপ বলেই বুঝি বাটলারের এই দশা। ভারতে বাটলারের রেকর্ডই যে ভীষণ খারাপ। এ নিয়ে ওয়ানডেতে ১২ ইনিংস খেলেছেন, তাতে রান মাত্র ১৭৮। গড় ১৪.৮৩। সর্বোচ্চ? বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ৪৩-ই।
বাকি চার ম্যাচে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা আর পাকিস্তানের বিপক্ষে এই করুণদশা কাটাতে পারবেন বাটলার? নাকি রেকর্ডটা আরও করুণ হবে?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)