ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিবকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া সমর্থক তামিম নাকি রিয়াদের ভক্ত
শোরুম আল হাসান, বাথরুম আল হাসান, মীরজাফর, স্বার্থপর, বেইমান, অহংকারী যা যাই বলুক না কেন তাতে সাকিব আল হাসানের কিছু যায় না। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ছিল এখনো আছে আর ভবিষ্যতে থাকবে। আজ যখন মীরপুরে সাকিব আল হাসান অনুশিলন শেষ করে মাঠ থেকে বের হচ্ছিল তখন একদল সমর্থক তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল। হয়তো সেই সময় সাকিব আল হাসানের একটু খারাপ লাগতে পারে। কারণ দিন শেষে তিনিও একজন মানুষ। কিন্তু এই শ্লোগান এ সাকিব আল হাসানের অলরাউন্ডার ধ্বংস হয়ে যাবে না।
আবার একদল মানুষ ভাবতে পারে সাকিব আল হাসানকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া মানুষগুলোকে তামিম ইকবালের ভক্তরা নাকি মাহমুদুল্লাহর ভক্তরা? একদমই না, বাংলাদেশ দল যখন একাধারে চারটি ম্যাচ হারে তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের ভক্তদের খারাপ লাগতে পারে। আর সেই খারাপ লাগা থেকে শুধু সাকিব আল হাসানকে ভুয়া ভুয়া বলে আখ্যায়িত করেননি। বাংলাদেশ দলকে আখ্যায়িত করেছেন। এখানে তামিমের ভক্ত কিংবা মাহমুদুল্লাহর ভক্ত বলে কোন কিছুই নেই।
মুলত, ঘরের মাটিতে এমন পরিস্থিতির মুখোমুখি হননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। একাধিকবার বিতর্কে জড়ালেও ভক্তদের এমন বাজে পরিস্থিতির মুখে পড়তে হয়নি সাকিবকে। তবে এবার বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে ভক্তদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত কয়েকজন ভক্তের রোষের মুখে পড়েন দেশের সেরা খেলোয়াড় সাকিব। এ সময় উপস্থিত সমর্থকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। ভিডিওতে দেখা যাচ্ছে বাঘের নেতা একটি কালো গাড়ি চালাচ্ছেন।
এর আগে, দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে নামেন সাকিব। সকাল ৯টা ৭ মিনিটে তারকা এই ক্রিকেটার প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেন টাইগার এই অধিনায়ক।
চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)