ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টানা হারের পরে অবশেষে দারুন সুখবর পেল বাংলাদেশ
গত দুই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলতে পারেননি তারকা খেলোয়াড় তাসকিন আহমেদ। কাঁধের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে অনুশীলনে দৌড়াতে পারেননি এই খেলোয়াড়। কিন্তু নেদারল্যান্ডসের পরবর্তী ম্যাচের আগে তাকে ঘিরে স্বস্তির খবর পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট টিম।
আজ (বৃহস্পতিবার) ২৬ অক্টোবার কলকাতার ইডেন গার্ডেনে বল হাতে অনুশীলন করতে দেখা গেছে তাসকিনকে। সম্প্রতি দলের খেলোয়াড়রা ভালো পারফর্ম করছে না। এমতাবস্থায় তাসকিন যদি পুরোপুরি প্রস্তুত হন এবং একাদশে ফিরে আসেন, তাহলে টাইগার ক্রিকেট তার থেকে উপকৃত হতে পারে। বাংলাদেশের এই খেলোয়াড় আজ কলকাতায় বোলিং ও ফিল্ডিং করছেন।
এ সময় নেটে ব্যাট করতে থাকা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজদের লম্বা সময় ধরেই বল করেছেন তাসকিন। পরে ফিল্ডিং অনুশীলনে উচ্চতাসম্পন্ন ক্যাচ নিতেও দেখা যায় তাকে। তাসকিনের পুরো অনুশীলন সেশনে পাশে সঙ্গী হিসেবে ছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
আগামী শনিবার (২৮ অক্টোবর) কলকাতায় জয়ের ধারায় ফেরার লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত তারা পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে। অথচ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপের শুরুটা ভালো হয়েছিল সাকিব আল হাসানদের। এরপরই তারা খেই হারিয়েছে। ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় ন্যূনতম লড়াইও দেখাতে পারছে না টিম টাইগার্স।
টানা চার পরাজয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেক কঠিন করে তুলল চন্ডিকা হাথুরুসিংহের দল। এমন পরিস্থিতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরার খবরে। বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারা এই অলরাউন্ডার হঠাৎ-ই দল ছেড়ে ঢাকায় উড়ে আসেন। এরপর শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে মিরপুরে অনুশীলন করেছেন সাকিব। এভাবে দল ছেড়ে বিশ্বকাপের মাঝপথে দেশে আসা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে চলছে তোলপাড়। তবে ছুটি শেষ হওয়ার আগে সাকিব ইতোমধ্যে কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)