ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সেই কারনে অবশেষে কলকাতায় যাচ্ছেন পাপন

২০২৩ অক্টোবর ২৬ ২১:৩৫:৫০

সেই কারনে অবশেষে কলকাতায় যাচ্ছেন পাপন

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। কিন্তু এরপরই ছন্দ হারিয়ে ফেলে টাইগাররা। টানা চার ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল। সেমিফাইনালে ওঠার আশা দুর্বল থাকায় পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ।

২৮ অক্টোবর তাদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২৮ নেদারল্যান্ডের বিপক্ষে ও ৩০ অক্টোবর একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজম হাসান ও প্রধান ক্রিকেট কর্মকর্তা জালাল ইউনিস ম্যাচ দুটি দেখতে কলকাতায় যাচ্ছেন।

পাপন এমনিতে সব সময়ই বাংলাদেশ দলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখেন। দল বিদেশ সফরে গেলেও চেষ্টা করেন কয়েকটা দিনের জন্য হলেও নিজে যেতে। তবে বিস্ময়কর হলেও সত্যি, পাশের দেশ ভারতে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বাংলাদেশ দল এরই মধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেললেও কোনো ম্যাচই দেখতে যাননি বিসিবি সভাপতি! বাংলাদেশের প্রায় সবগুলো ম্যাচই দেখছেন টেলিভিশনে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দল থেকে কিছুটা দূরে তিনি। গত কয়েক দিনে জনসংযোগ করতে বেশ কয়েকবারই নিজ নির্বাচনী এলাকায় যেতে হয়েছে নাজমুল হাসান পাপনকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ