ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অবশেষে ‘দুয়োধ্বনি’ শুনে দেশ ছাড়ছেন টাইগার দলপতি
গত কয়েকদিনে বাংলাদেশের ক্রিকেটে অনেক নাটকীয়তা চলছে। বিশ্বকাপে নিজের ফর্ম নিয়ে চিন্তিত সাকিব আল হাসান দেশে ফিরে কোচ নাজমুল আবিদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন। গতকাল বৃহস্পতি ও শুক্রবার পুরো দুই দিন তার সঙ্গে কাজ করার পরই সাকিব কলকাতায় যাবেন বলে জানিয়েছেন কোচ।
কিন্তু বাঘের ছেলে সাকিব আর তা করেন না। দুই সেশন কোচের সঙ্গে কাজ করার পর তিনি কলকাতায় যান। আজ সন্ধ্যার ফ্লাইটে দেশ ছাড়ছেন টাইগার অধিনায়ক। এরপর রাতেই কলকাতায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আজ মিরপুরের ইনডোরেও ঘণ্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেছেন। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর অনুশীলন শেষে দুপুর ১২টা ৪২ মিনিটে মিরপুর ত্যাগ করেছেন।
সকালে এক সেশন ব্যাটিং অনুশীলন করে স্টেডিয়ামের ইনডোর থেকে বের হতেই উপস্থিত কিছু দর্শক ‘ভুয়া ভুয়া’ বলে ওঠে। তাই হয়তো সমালোচনা মেনে নিতে না পেরেই একদিন আগেই ঢাকা ছাড়ছেন তারকা এই ক্রিকেটার।
গতকাল বুধবার সাকিব অনুশীলন করতে এসেছেন মিরপুরে, অথচ বাংলাদেশ দল জানিয়েছে, দলের হেড কোচ চন্ডিকা হাতুরেসিংহের কাছ থেকে ব্যক্তিগত কারণের কথা বলে ছুটি নিয়েছেন অধিনায়ক। অনুশীলন ঐচ্ছিক বলে সে ছুটি আগামীকাল পর্যন্ত বর্ধিত ছিল।
বিশ্বকাপের মাঝে সাকিবকে দেশে ফিরতে হলে হাথুরুসিংহদের কাজ কী? এর মধ্যেই নাকি কলকাতা থেকে সাকিবকে দলে ফেরার বার্তা পাঠানো হয়েছে।
ছুটি সংক্ষিপ্ত করে সাকিবের কলকাতায় ফেরার খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। তবে ছুটি কেন সংক্ষিপ্ত করা হলো, সে কারণটি জানানো হয়নি দলের পক্ষ থেকে। ফলে নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে আরেক সেশন কাজ না করেই আজ সন্ধ্যার ফ্লাইটে কলকাতায় ফিরছেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)