ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
‘ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না, আমি নিঃসন্দেহে অনেক সুন্দরী’
এক সময়ের ব্যস্ততম উপস্থাপক শেরবানিয়া তাওহিদা। ইভেন্ট এবং টেলিভিশন শোতে তিনি নিজেকে প্রমাণ করেছেন। উপস্থাপনার পাশাপাশি শ্রাবণ্য ঢাকা মেডিকেল সেন্টারে ডাক্তার হিসেবেও কাজ করেন। বর্তমানে ক্রিকেট সংক্রান্ত অনেক ইভেন্ট নিয়ে ব্যস্ত তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবণ্য বলেন, ক্রিকেটারদের স্ত্রীরা তাকে নিরাপদ মনে করেন না।
ক্রিকেটারদের মধ্যে কার সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে জানতে চাইলে শ্রাবণ্য তৌহিদা বলেন, 'কার সঙ্গে ভালো বন্ধুত্ব বলা যাবে না (হাসি)। বন্ধুত্ব বলতে ক্রিকেটারেরা আমাকে নিরাপদ মনে করে, কিন্তু ওদের স্ত্রীরা তো আমাকে নিরাপদ মনে করে না। এটাও তো মানতেই হবে, আমি নিঃসন্দেহে অনেক সুন্দরী। অনেকে এটা বলেও।'
শ্রাবণ্য আরও যোগ করেন, 'আমার কিন্তু সাকিব আল হাসানের স্ত্রীর সঙ্গেও ভালো খাতির। সাকিবের মেয়ের জন্মদিনে তার স্ত্রী আমাকে আমন্ত্রণ করেছে। সাকিব, মাশরাফি, মাহমুদউল্লাহ রিয়াদকে আমি খুব পছন্দ করি। মুশফিক ও আমার ছেলের স্কুলও একই। ঢাকায় থাকলে আমাদের সঙ্গে স্কুলে প্রায়ই দেখা হয়।'
এবারের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে ব্যথিত শ্রাবণ্য। তিনি বলেন, 'আমি খেলাপ্রেমী। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ জিতবে, এটা ভাবিনি। আমি ভেবেছি, বাংলাদেশ ফাইটিং স্কোর করবে। সেটা খুবই মিসিং। তাই এটা মানতে কষ্ট হচ্ছে। তবে আমি এখনো বিশ্বাস করছি, বাংলাদেশ পরের চারটা ম্যাচের সব কটিতে জিতবে।'
উপস্থাপনায় ব্যস্ত থাকলেও চিকিৎসক শ্রাবণ্য সিনেমাতেও অভিনয় করতে চান। সাকিবের খানের সঙ্গে অভিনয় করতে চান জানিয়ে তিনি বলেন, 'শাকিব খানের সঙ্গে সবাই সিনেমা করতে চায়, আমিও করতে চাই। যদি স্ক্রিপ্ট পছন্দ হয় এবং দ্রুত লাইমলাইটে আসা যায়। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার তো শাকিব খানই আছে। এর বাইরে আরিফিন শুভ আর সিয়ামের সঙ্গেও অভিনয় করতে চাই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)