ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিব ছুটি পাওয়ার বিষয়ে বিসিবির কাঠগড়ায় হেড কোচ, দিতে হবে সঠিক জবাব
বাংলাদেশ ক্রিকেট প্রায়ই মাঠের বাইরের ইস্যুতে আলোচিত হয়। এই বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। এর মধ্যে সাকিব আল হাসানের দেশে ফেরাকে ঘিরেই নতুন আলোচনা।
মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কলকাতায় এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু দলের বাকিরা এলেও অধিনায়ক আসেননি। মুম্বাই থেকে দেশে ফিরেছেন দলপতি। বুধবার মিরপুরে কোচ নাজমুল আবিদীন ফাহিমের সঙ্গে তিন ঘণ্টা ব্যাটিং সেশন করেন সাকিব।
অথচ বাংলাদেশ দলে কোচিং স্টাফের কমতি নেই। জেমি সিডন্সকে সরিয়ে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্যাটিং কোচ নেই। তবে সহকারী কোচ নিক পোথাস ব্যাটিং স্পেশালিস্ট, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তাই। তাদের রেখে বিশ্বকাপের মাঝপথে অধিনায়কের দেশে ফেরা কি বিসিবির জন্য বিব্রতকর?
জানতে চাইলে বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরাও কোচের কাছে জানতে চেয়েছি, সাকিব কীভাবে ছুটি পেলো। কোচের কাছে সে বলে গেছে ব্যক্তিগত কারণে যাচ্ছে। ’
উইলিয়ামসের বলটা ছিল অফ স্টাম্পের বাইরে। ড্রাইভ মতো করতে গিয়ে সাকিব আল হাসান ক্যাচ দিলেন উইকেটের পেছনে। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করতে করতেও করেননি। হতাশা ও ক্ষোভ নিয়ে ফিরে যান সাজঘরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইলিয়মসের অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়ে বেশ হতাশ ছিলেন সাকিব। ওই ম্যাচেও বাংলাদেশ হারে বড় ব্যবধানে। এরপর দিন দলের পথ ছিল মুম্বাই থেকে কলকাতা। সাকিব বেছে নেন ভিন্ন পথ। দলের সঙ্গে না এসে তিনি ফেরেন বাংলাদেশে।
মুম্বাই থেকে মিরপুরে গিয়ে অনুশীলন করেছেন বিকেএসপিতে থাকাকালীন তার কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে। বুধবার ইনডোরের ভেতরে প্রায় তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। এদিন বল হাতে নেননি তিনি।
বৃহস্পতিবারও মিরপুরের ইনডোরে অনুশীলন করেছেন সাকিব। শুক্রবারও মিরপুরে লম্বা অনুশীলন সেশন রয়েছে সাকিবের। অনুশীলনে কী নিয়ে কাজ হয়েছে জানতে চাইলে বিস্তারিত বলতে চাননি নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘অনুশীলন আর প্রয়োগ তো আলাদা জিনিস। দেখা যাক বাকিটা। ’
এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে স্রেফ ৫৬ রান করেছেন সাকিব। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। দলের অবস্থাও খুব একটা ভালো নয়। হেরেছে পাঁচ ম্যাচের চারটিতে, এর মধ্যে চোটের কারণে ভারতের বিপক্ষে খেলেননি সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)