ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাদ পড়ে যাওয়া সেই মাহমুদউল্লাহই এখন সবার শীর্ষে
ধ্বংসস্তূপের মধ্যে একাই লড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াজ। দক্ষিণ আফ্রিকার দেওয়া বিশাল টার্গেটের সামনে ব্যাট করতে নামলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। শঙ্কা ছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। কিন্তু রিয়াদের সেঞ্চুরিতে অন্তত এই লজ্জা থেকে রেহাই পেল সাকিব আল হাসানরা।
আইসিসি টুর্নামেন্টে তৃতীয় সেঞ্চুরির পর থেকে এই বাংলাদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান সবার প্রশংসা কুড়িয়েছেন। সেই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। মাহমুদউল্লাহর এই সফর বাংলাদেশকে জাগিয়ে তুলবে বলে মনে করেন সাবেক এই ব্যাটসম্যান। আগামী ম্যাচেও এর প্রতিফলন দেখতে পাবেন বলে আশা করছেন তিনি।
ক্রিকেট বা ফুটবল প্রায়ই বলা হয় ‘ওয়ান ম্যান আর্মি’র কথা। বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের নামের পাশে এমন তকমা দেওয়া হলে তাতে ক্রিকেট ভক্তদের আপত্তি থাকার কথা নয়। বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছেন ওই একজনই। নাম তার মাহমুদউল্লাহ রিয়াদ।
ফিটনেসের ইস্যুতে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ইয়ো ইয়ো টেস্টে সবার চেয়ে কম ১৭ স্কোর ছিল তার। কিন্তু তারপরেও বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন নিজের ব্যাটিং গুণে। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহই এখন দলের সবচেয়ে বড় ভরসার প্রতীক হয়ে আছেন। বিশ্বকাপের সবচেয়ে বড় হার যখন চোখ রাঙানি দিচ্ছিল, তখন বুড়ো রিয়াদের কল্যাণেই মান বেঁচেছে টাইগারদের।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাট হাতে বাংলাদেশের সেরা তারকা রিয়াদই। ১ সেঞ্চুরিসহ করেছেন ১৯৮ রান। গড়টাও চোখে পড়ার মতোই। ৩ ইনিংস ব্যাট করে ৯৯ গড়ে রান করেছেন তিনি। এমনকি রিয়াদের সবচেয়ে বড় সমালোচনার জায়গা ছিল স্ট্রাইক রেট। বিষ্ময়কর হলেও সত্য, দলে ‘মারকুটে’ ব্যাটারদের তুলনায় রিয়াদের স্ট্রাইকরেটই বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)