ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

মিরপুর অনুশীলনে সাকিবের দ্বিতীয় দিন

২০২৩ অক্টোবর ২৬ ১১:২৩:১২

মিরপুর অনুশীলনে সাকিবের দ্বিতীয় দিন

বিশ্বকাপের মাঝপথে হঠাৎ করেই দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়কসাকিব আল হাসান। টাইগার কমান্ডারের দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে। পরে জানা যায়, ছোটবেলার কোচের কাছে ব্যাটিং শিখতে ঢাকায় এসেছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলন শুরু করেন সাকিব। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুরে প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। সেখানে কোচ নাজমুল আবিদীন ফাহিমের কাছে অনুশীলন শুরু করেন টাইগার অধিনায়ক।

চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ