ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য ঘুরে দাঁড়াতে পারে মাহমুদউল্লাহর ব্যাটে
ধ্বংসস্তূপের মধ্যে একাই লড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াজ। দক্ষিণ আফ্রিকার দেওয়া বিশাল টার্গেটের সামনে ব্যাট করতে নামলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। শঙ্কা ছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। কিন্তু রিয়াদের সেঞ্চুরিতে অন্তত এই লজ্জা থেকে রেহাই পেল সাকিব আল হাসানরা।
আইসিসি টুর্নামেন্টে তৃতীয় সেঞ্চুরির পর থেকে এই বাংলাদেশি মিডল অর্ডার ব্যাটসম্যান সবার প্রশংসা কুড়িয়েছেন। সেই তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। মাহমুদউল্লাহর এই সফর বাংলাদেশকে জাগিয়ে তুলবে বলে মনে করেন সাবেক এই ব্যাটসম্যান। আগামী ম্যাচেও এর প্রতিফলন দেখতে পাবেন বলে আশা করছেন তিনি।
পিসিবির সাবেক প্রধান রিয়াদের প্রশংসা যেমন করেছেন, তেমনি তাকে নিজের পছন্দের ব্যাটার হিসেবেও উল্লেখ করেন, ‘সে আমার খুব পছন্দের। কারণ, চুপচাপ থেকে সে ব্যাটিং করে যায়। বিশ্বকাপ দলে শুরুতে তার নাম (থাকার কথা) ছিল না। পরে দলে ঢুকেছে। এরপরও সে অসাধারণ ইনিংস খেলেছে। বিশ্বকাপে সে আগেও ভালো করেছে। এটা তার তৃতীয় সেঞ্চুরি। তার হেলমেটে বল লেগেছিল। কিন্তু এরপরও সে হুক পুল অনেক ভালো খেলেছে।’
রমিজ রাজা কথা তুলেছেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানকে নিয়েও। দলের সিনিয়র দুই ক্রিকেটারের ব্যাটিং নিয়ে সমালোচনাও করেছেন সাবেক এই ব্যাটার, ‘যদি ব্যাটিংয়ে আপনার দলের প্রথম ৫–৬ জনের মধ্যে একজনই শুধু দুই অঙ্ক স্পর্শ করে, তাহলে আপনি রান তাড়া কীভাবে করবেন! আর অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিক ও সাকিব যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় তবে চাপ বেড়ে যায়। এর মধ্যেও মাহমুদউল্লাহ দারুণ একটি ইনিংস খেলেছে।’
মাহমুদউল্লাহর এই ইনিংস বাংলাদেশকে নতুন করে জাগিয়ে দিতে পারে বলেও মন্তব্য পাকিস্তানের সাবেক অধিনায়কের, ‘এই ইনিংসে সে বাংলাদেশের ড্রেসিংরুমে একটি বার্তাও দিয়েছে। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। সে জানিয়েছে, যদি আপনার বড় মন থাকে, আবেগ থাকে, ব্যাকফুটে যদি ভালো খেলতে পারেন এবং নিজেকে যদি সময় দেন, তবে আপনি যেকোনো বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করতে পারেন।
বাংলাদেশ পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা রমিজের, 'সব মিলিয়ে অসাধারণ একটি ইনিংস সে খেলেছে। কারণ, যখন উইকেট পড়তে থাকে এবং আপনি জানেন যে জেতা কঠিন, তখন মনোযোগও আর থাকে না। কিন্তু সে জানত, নিজেকে তার প্রমাণ করতে হবে। সে জানত, তার নিজের ক্যারিয়ারের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ইনিংস। সে হয়তো ভেবেছে, এই ইনিংসের কারণে পরের ম্যাচে বালাদেশ ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশকে বেশ কিছু বার্তা সে দিয়েছে। এখন আগামী ম্যাচে বাংলাদেশ কী করে সেটাই দেখার বিষয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)