ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
‘বিশ্বকাপে তামিমের অভাববোধ করছে বাংলাদেশ’
ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপ ভালো যাচ্ছে না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর পরের চার ম্যাচে হার নিয়েই ফিরতে হয়েছে টাইগারদের। ওপেনারদের ব্যর্থতা, টপ অর্ডার ব্যাটসম্যানদের রান তুলতে না পারাসহ বেশ কিছু কারণ এই ধরনের পারফরম্যান্সে স্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে তামিম ইকবালের প্রসঙ্গ তুলে আনেন অনেকেই।
গত দেড় বছর ধরে বাংলাদেশ দলের অটোমেটিক সিলেকশন হিসেবে নিয়মিত খেলছেন তামিম।ওয়ানডেতে তিনিই দেশের সেরা ব্যাটার, ওপেনার তো বটেই। মাঝপথে অবসর ও অবসর থেকে ফেরা, এরপর দ্বন্দ্বের জেরে তামিম শেষ পর্যন্ত টাইগারদের ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি সদ্য সাবেক এই বাংলাদেশের সফল অধিনায়ক।
তাই অনেকে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি তামিমকে দলে না নিয়ে বাংলাদেশ ভুল করেছে? পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কিংবদন্তি পেসার ওয়াসিমের আকরামের উত্তরটা এক্ষেত্রে ‘হ্যাঁ-বোধকই’। তার মতে, বিশ্বকাপের মতো মঞ্চে তামিমের অভাব ভালোভাবেই বুঝতে পারছে বাংলাদেশ দল।
মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ে ৩৮২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ১৭৪ রানে থামেন কুইন্টন ডি কক। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। হারের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১১১ রান।
এ ম্যাচ শেষে পাকিস্তানের টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’র নিয়মিত আয়োজনে হাজির হয়েছিলেন ওয়াসিম আকরাম। তার সঙ্গী ছিলেন আরও দুই সাবেক পাকিস্তানি অধিনায়ক মঈন খান ও শোয়েব মালিক। ওই আলোচনায় ওয়াসিম বলেন, ‘তামিম তাদের প্রধান খেলোয়াড়দের একজন, তারা নিশ্চিতভাবে তাকে মিস করছে।’
মঈন খান বলেন, ‘দেখে তো মনে হচ্ছে লিগ পর্ব থেকেই বিদায় নেবে। তবে সেরা আটের মধ্যে থাকা নিয়েও ভাবতে হবে। ব্যাটারদের জায়গা তৈরি করতে হবে। নতুনদের স্থায়ী করতে হবে। আবার তামিমের মতো পুরোনো ক্রিকেটারও আছে, নির্বাচকেরা যদি মনে করেন তার মধ্যে এখনো ক্রিকেট বাকি আছে, তবে দলে নিয়ে আসতে হবে। এমন খেলোয়াড় আনতে হবে, যারা ম্যাচ জেতাতে পারবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)