ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

নেদারল্যান্ডসের চরম লজ্জার হারে কপাল খুললো বাংলাদেশের

২০২৩ অক্টোবর ২৬ ১০:২৭:২১

নেদারল্যান্ডসের চরম লজ্জার হারে কপাল খুললো বাংলাদেশের

চলমান ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ছাড়া বাকি সব দলই পাঁচটি করে ম্যাচ খেলেছে। ভারত ছাড়া সব অংশগ্রহণকারী দেশই পরাজয়ের স্বাদ পেয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে যায় টাইগাররা। পরে ডাচদের বিশাল হারের পর পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে উঠেছে।

অস্ট্রেলিয়া-নেদারল্যান্ড ম্যাচের আগে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল বাংলাদেশ। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত সাকিব ৫ ম্যাচে ১টিতে জিতেছে এবং ৪টিতে হেরেছে, ২ পয়েন্ট অর্জন করেছে।

বুধবার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে নেদারল্যান্ডস। ডাচদের পেয়ে বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বড় জয়ের রেকর্ড নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে অজিরা জিতেছে ৩০৯ রানের বিশাল ব্যবধানে। ৪০০ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯০ রানেই গুটিয়ে গেছে ডাচদের ইনিংস।

ডাচদের বড় পরাজয়ে পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ। দশম স্থান থেকে -১.২৫৩ নেট রান রেট নিয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা। অন্যদিকে, অজিদের কাছে বিধ্বস্ত হয়ে তলানীতে নেমে গেছে ডাচরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ