ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

‘পাকিস্তানের ক্রিকেট নিয়ে কিছু বলতে চাই না, ওরা আবর্জনার মতো খেলেছে’

২০২৩ অক্টোবর ২৫ ২২:৪৮:৩৯

‘পাকিস্তানের ক্রিকেট নিয়ে কিছু বলতে চাই না, ওরা আবর্জনার মতো খেলেছে’

আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২৮২ রান করে, যা আফগানরা ৮ উইকেটে জিতে নেয়। ওই ম্যাচে অন্তত লড়তে পারেনি বাবর আজমের দল। মূলত পাকিস্তানের বোলিং আক্রমণের সমালোচনা করেন প্রাক্তন পাক ক্রিকেটার। শাহীন, রউফ ও হাসান আলীর পারফরম্যান্স ছিল হতাশাজনক এই ম্যাচে।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিসের কাছে সেদিনের পারফরম্যান্স আবর্জনার মতো লাগছিল। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের ধারাভাষ্যকার ছিলেন ওয়াকার।

৫১ বছর বয়সী কিংবদন্তি এই পেসার ধারাভাষ্যকার থাকাকালে বলেন, ‘পাকিস্তানের ক্রিকেট নিয়ে কিছু বলতে চাই না। ওরা আবর্জনার মতো খেলেছে। আফগানিস্তান অসাধারণ খেলেছে।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে হারের পর বেশি সমালোচিত হচ্ছেন দলের অধিনায়ক বাবর আজম। পারফরম্যান্সের পাশাপাশি তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। সাবেক পাক ক্রিকেটার আকিব জাভেদ তো বাবরের নেতৃত্ব কেড়ে নেয়ারই দাবি জানিয়েছেন।

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের এ সদস্য বলেন, ‘সাদা বলের সংস্করণে বাবর নিজেকে ভালো অধিনায়ক প্রমাণে ব্যর্থ হয়েছে। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে শাহিন আফ্রিদি সেরা পছন্দ হতে পারে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ