ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সেঞ্চুরির পর আইসিসি থেকে রিয়াদের জন্য সুখবর-সাকিবের জন্য দুঃসংবাদ
চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু মাঠের লড়াইয়ে খুবই নাজেহাল অবস্থার মুখে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের চারটি ম্যাচেই শোচনীয় পরাজয় হয়েছে সাকিবদের।
গতকাল (মঙ্গলবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে ৩৮২ রান করার পর তারা ম্যাচ জিতেছে ১৪৯ রানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করার পর সুখবর পেয়েছেন সাইলেন্ট কিলার রিয়াদ। আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। আর গতকালও ব্যর্থ হওয়ার পর পিছিয়ে গেছেন টাইগার পোস্টারবয় সাকিব আল হাসান।
সেঞ্চুরির পর মাহমুদউল্লাহ র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এসেছেন ৫২ নম্বরে। আর দুই ধাপ পিছিয়ে ৪৪ নম্বরে নেমে গেছেন সাকিব। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে বাবর আজম ও শুভমান গিলের লড়াইটা বেশ জমে উঠেছে। বাবরকে টপকে যেতে গিলের প্রয়োজন মাত্র ৭টি রেটিং পয়েন্ট।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচেই ফিফটি পেয়েছিলেন বাবর, করেছিলেন ৭৪ রান। তবে এরপরও গত সপ্তাহে প্রকাশিত র্যাঙ্কিংয়ের চেয়ে সাতটি রেটিং পয়েন্ট কমেছে বাবরের। তাঁর রেটিং পয়েন্ট এখন ৮২৯, দুইয়ে থাকা গিলের ৮২৩। গিল ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ফিফটি পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২৬ রান করেছেন।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। এখন তিনি উঠে এসেছেন ক্যারিয়ার–সেরা চতুর্থ স্থানে। ইংল্যান্ডের সঙ্গে ৬৭ বলে ১০৯ রানের পর গতকাল বাংলাদেশের বিপক্ষে ৯০ রান করে সাত ধাপ এগিয়েছেন তিনি।
ক্লাসেনের ঠিক ওপরে আছেন কুইন্টন ডি কক। বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকান ওপেনার এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ ইনিংস খেলে করেছেন ৩টি সেঞ্চুরি। সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১৪০ বলে ১৭৪ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন ভারতের বিরাট কোহলি।
এদিকে জমে উঠেছে বোলারদের র্যাঙ্কিংয়ের লড়াইও। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে ভারতের মোহাম্মদ সিরাজ। হ্যাজলউডের রেটিং পয়েন্ট ৬৭০, দুইয়ে থাকা সিরাজের রেটিং ৬৬৮। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজের রেটিং পয়েন্ট ৬৫৬।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও রেটিং পয়েন্ট কমেছে সাকিবের। বাংলাদেশ অধিনায়ক অলরাউন্ডার ৩২৪ রেটিং পয়েন্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। ভারতের বিপক্ষে ম্যাচের আগেও তাঁর রেটিং ছিল ৩৭২। এ তালিকায় দুইয়ে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ৩০১। তাঁরও পয়েন্ট কমেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)